শীতকালে ঝোপঝাড় বা জমে থাকা জিনিসের আড়ালে সাপের লুকিয়ে পড়ার প্রবণতা বাড়ে। কখনও কখনও বাড়ির ভেতরেও সাপ ঢুকে পড়ার প্রবণতা দেখা যায়৷ ফলত মানুষের উদ্বেগ বাড়ে৷
2
6
গ্রামাঞ্চলে বাড়ির আশেপাশে ঝোপঝাড়, গোয়ালঘর ইত্যাদি থাকলে খাবারের সন্ধানে সাপের উপদ্রব বেড়ে যায়৷ কিন্তু এর থেকে রেহাই মিলবে কীকরে?
3
6
বাড়ির আশপাশের আগাছা, শুকনো পাতা, ইট বা কাঠের স্তূপ নিয়মিত পরিষ্কার করুন। দেওয়ালের ফাটল ও গর্ত বন্ধ রাখুন।
4
6
ইঁদুর সাপের প্রধান খাদ্য। তাই খাবার ঢেকে রাখুন। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলে ইঁদুরের উপদ্রব কমান। টোটকার উপর ভরসা না রেখে পরিচ্ছন্নতায় জোর দিন।
5
6
সাপ দেখলে নিজে ধরতে বা মারার চেষ্টা করবেন না। নিরাপদ দূরত্বে থাকুন। পাশাপাশি বন দপ্তর বা পেশাদার উদ্ধারকারীদের খবর দিন।
6
6
সাপে কাটলে তথাকথিত কুসংস্কারের জেরে ক্ষতস্থান কাটবেন না বা বাঁধবেন না। ওঝা-বৈদ্যের কাছে না গিয়ে দ্রুত রোগীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।