অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর চোখরাঙানি। মঙ্গলবার থেকেই বাংলার আবহাওয়ার ভোলবদল। উপকূলের জেলাগুলিতে তো বটেই, আরও একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন।
2
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার বেলা ২টো বেজে ২০ মিনিট থেকে আগামী দু'-তিন ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
3
8
মঙ্গলবার দুপুর আড়াইটে থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
4
8
মৌসম ভবন জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ঝড়বৃষ্টির সতর্কতা নেই।
5
8
আজ দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
8
আগামিকাল, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
8
আগামী বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
8
আগামী শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।