বিপদ ঘেঁষবে না কাছে, রাশি অনুযায়ী এই রঙের রাখি পরান ভাইকে
নিজস্ব সংবাদদাতা
২৪ আগস্ট ২০২৬ ১৭ : ১৩
শেয়ার করুন
1
13
ভাইয়ের মঙ্গল চেয়ে আগামী ২৮ আগস্ট দিদি বা বোনেরা ভাই, দাদাদের রাখি পরাবেন। চলবে উপহার দেওয়া, নেওয়া। ভাইয়ের রাশি অনুযায়ী যদি রং মেনে রাখি পরান তাহলে বিপদ কাছে ঘেঁষবে না তাঁর। ছবি- সংগৃহীত
2
13
মেষ: ভাইয়ের রাশি যদি মেষ হয়, তবে তাঁকে লাল বা গোলাপি রঙের রাখি পরান। উৎসাহ বৃদ্ধি পাবে, ইতিবাচক উর্জায় ভরবে জীবন। ছবি- সংগৃহীত
3
13
বৃষ: সিলভার বা সাদা রঙের রাশি শুভ এই রাশির জাতকদের জন্য। জীবনে সুখ, শান্তি বৃদ্ধি পায়। ছবি- সংগৃহীত
4
13
মিথুন: সবুজ রঙের রাখি পরান ভাইকে, যদি তাঁর রাশি মিথুন হয়। নেতিবাচক প্রভাব কমে, বিপদ দূরে থাকে। ছবি- সংগৃহীত
5
13
কর্কট: ভাই বা দাদার রাশি যদি কর্কট হয় তবে তাঁকে মুক্তো বা পুঁতি দেওয়া রয়েছে এমন রাখি পরান। মন শান্ত হবে। বুদ্ধি, বিবেচনা বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত
6
13
সিংহ: সোনালি রঙের রাখি শুভ এই রাশির জাতকদের জন্য। মান, সম্মান বৃদ্ধি পায়। ছবি- সংগৃহীত
7
13
কন্যা: সবুজ এবং লাল রঙের সুতো রয়েছে এমন রাখি বেছে নিন কন্যা রাশির ভাই বা দাদাদের জন্য। চিন্তা দূরে রাখে। সমস্যা থেকে বাঁচায়। ছবি- সংগৃহীত
8
13
তুলা: বেগুনি রং অত্যন্ত শুভ এই রাশির জন্য। সিলভার রঙের রাখিও বেছে নিতে পারেন ভাই বা দাদার যদি তুলা রাশি হয়। ছবি- সংগৃহীত
9
13
বৃশ্চিক: লাল, মেরুন রঙের রাখি পরাতে পারেন। যে কোনও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। ছবি- সংগৃহীত
10
13
ধনু: হলুদ, কমলা বা ধবধবে সাদা রঙের রাখি পরান ভাই বা দাদাকে, যদি তিনি ধনু রাশির জাতক হন। এতে ইতিবাচক দৃষ্টি বাড়বে তাঁর। ছবি- সংগৃহীত
11
13
মকর: বাদামী, নীল রঙের সুতো আছে, এমন রাখি শুভ। শক্তি, সময়ানুবর্তিতা, ডিসিপ্লিন বাড়বে। ছবি- সংগৃহীত
12
13
কুম্ভ: যে ভাই বা দাদার রাশি কুম্ভ, তাঁকে সবুজ বা সাদা রঙের রাখি পরান। জীবনে উন্নতি ঘটবে। ছবি- সংগৃহীত
13
13
মীন: হলুদ, সোনালি বা কমলা রং শুভ। জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। বিপদ দূরে থাকবে।ছবি- সংগৃহীত