সিনেমা-সিরিয়াল থেকে নাটক, সর্বত্র ছড়িয়ে রাহুলের বহুমুখী প্রতিভার গল্প
নিজস্ব সংবাদদাতা
২৯ মার্চ ২০২৬ ২২ : ২৮
শেয়ার করুন
1
12
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। সিনেমা এবং সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি। রবিবার ৪৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেতা।
2
12
টলিউডের পর্দায় এক আলাদা স্বকীয়তা নিয়ে জায়গা করে নিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। নায়ক হিসেবে তাঁর যাত্রা শুরু হলেও খুব দ্রুতই প্রমাণ করেছিলেন, শুধু রোম্যান্টিক হিরো নন, চরিত্রের গভীরে ঢুকে অভিনয় করতে পারাই ছিল তাঁর প্রকৃত ইউএসপি।
3
12
মঞ্চ থেকে অভিনয়ে হাতেখড়ি রাহুলের। তারপর প্রথম কাজ সিরিয়ালে, ২০০৬ সালে 'খেলা' সিরিয়ালে নজর কাড়েন তিনি। সেখান থেকেই আসে প্রথম সিনেমার অফার।
4
12
বড়পর্দায় আত্মপ্রকাশের পর থেকে রাহুল নিজের আলাদা পরিচয় গড়ে তোলেন। তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত 'চিরদিনই তুমি যে আমার'।
5
12
এরপর 'জ্যাকপট', 'কেনো কিছু কথা বলো না', 'লাভ সার্কাস'-এর মতো সিনেমায় পরপর কাজ করেন। তবে দুর্ভাগ্যবশত সেগুলো সবই মুথ থুবরে পড়ে বক্স অফিসে। তবে হাল ছাড়েননি রাহুল।
6
12
মূলধারার বাণিজ্যিক ছবিতে যেমন দেখা গিয়েছে, তেমনই সমান্তরাল ধারার ছবিতেও তিনি সাবলীল। তাঁর স্বাভাবিক অভিনয়ে ছিল আবেগের সূক্ষ্ম প্রকাশ, যা দর্শকের মনে দাগ কেটে যেত সহজেই।
7
12
২০০৮ সালে 'আবার আসব ফিরে' ও 'জ্যাকপট' ছবিতে অভিনয় করেন রাহুল। 'জুলফিকার', 'বিদায় ব্যোমকেশ', 'না হন্যতে, 'ব্যোমকেশ গোত্র' ছবিতে অভিনয় করেছিলেন রাহুল। এছাড়াও তাঁর ঝুলিতে ছিল আরও অনেক হিট বাংলা ছবি। গতবছর তাঁকে দেখা গিয়েছিল বহু চর্চিত অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'- ছবিতে।
8
12
চরিত্র যাই হোক, সব ক্ষেত্রেই নিজস্ব ছাপ রেখে গিয়েছেন রাহুল। শুধু সিনেমা নয়, টেলিভিশনেও তিনি ছিলেন সমান জনপ্রিয়।
9
12
ধারাবাহিকে তাঁর উপস্থিতি মানেই ছিল শক্তিশালী অভিনয় আর দর্শক টানার ক্ষমতা।
10
12
বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও নজরও কেড়েছিল। এর আগে আগে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অভিনয় করেছেন
11
12
অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন লেখকও। বিভিন্ন পত্রিকায় তাঁর লেখালেখি প্রকাশিত হয়েছে। বহুমুখী সত্তাই যেন তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।
12
12
অভিনয় ছাড়াও সম্প্রতি 'সহজ কথা' নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন রাহুল। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। রাহুলের অকাল প্রয়াণ যেন অসময়ে থেমে যাওয়া এক সম্ভাবনাময় যাত্রা। তবুও তাঁর কাজ, তাঁর সংলাপ বলার ভঙ্গি, আর চরিত্রের প্রতি তাঁর নিষ্ঠা—সব মিলিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন দর্শকের স্মৃতিতে।