দিনকয়েক আগেই জানা গিয়েছিল ভারতীয় বায়ুসেনা আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের অনুমোদনের জন্য শীঘ্রই পেশ করতে চলেছে।
2
8
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আসন্ন ভারত সফরের আগেই এই প্রস্তাব নিয়ে নীতিগত আলোচনা সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছিল।
3
8
বৃহস্পতিবার সামনে এল বড় তথ্য। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তথ্য, প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল অর্থাৎ ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল (ডিএসি) বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনীর জন্য ১১৪টি রাফাল যুদ্ধবিমান এবং ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি পি-৮আই সামুদ্রিক টহল বিমান কেনার অনুমোদন দিয়েছে।
4
8
সূত্রের খবর, কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বর্তমানে আইএএফের হাতে থাকা ৩৬টি রাফাল যুদ্ধবিমান ইতিমধ্যেই বিভিন্ন ফ্রন্টে মোতায়েন হয়েছে এবং বায়ুসেনার অপারেশনাল ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
5
8
তবে দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে উত্তর ও পশ্চিম সীমান্তে চ্যালেঞ্জের প্রেক্ষিতে, আইএএফ দীর্ঘদিন ধরেই আরও আধুনিক মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফ্ট অন্তর্ভুক্ত করার পক্ষে সওয়াল করে আসছে।
6
8
৩.২৫ লক্ষ কোটি টাকার এই প্রস্তাবটি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর আসন্ন সফরের আগে DAC-এর অনুমোদন পেয়েছে।
7
8
এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২০ সালে ভারতীয় বিমান বাহিনীতে (IAF) প্রথম পাঁচটি রাফাল যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করা হয়েছিল।
8
8
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রাফাল অন্তর্ভুক্ত হলে আইএএফের স্কোয়াড্রন শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং পুরনো মিগ সিরিজের বিমান ধাপে ধাপে অবসর নেওয়ার প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে রাফালের উন্নত সেন্সর, অস্ত্র বহন ক্ষমতা এবং নেটওয়ার্ক-সেন্ট্রিক ওয়ারফেয়ার সুবিধা ভারতীয় বায়ুসেনাকে প্রযুক্তিগতভাবে এগিয়ে রাখবে।