সারা ভারতের কৃষকদের জন্য সুখবর রয়েছে। শীঘ্রই তাঁরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (পিএম-কিষাণ সম্মান নিধি) কিস্তির টাকা পেতে চলেছেন। কেন্দ্র যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তহবিল স্থানান্তরের তারিখ ঘোষণা করেছে।
2
10
পিএম-কিষাণ প্রকল্পের অধীনে সরকার কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই অর্থ তিনটি সমান কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয়।
3
10
এই প্রকল্পের ২২তম কিস্তিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৩ মার্চ গুয়াহাটি থেকে প্রদান করেছিলেন। কেন্দ্রের তরফ থেকে এক্স-এ জানানো হয়েছে, “পিএম-কিষাণের ২৩তম কিস্তি ২০২৬ সালের ২০ জুন প্রদান করা হবে।”
4
10
২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল দেশের কৃষকদের আর্থক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে ৷ নানা সময়ে বিভিন্ন রাজ্য থেকে প্রধানমন্ত্রী এই যোজনার টাকা প্রদান করেছেন৷
5
10
কিন্তু এই প্রথম বাংলা থেকে এই যোজনার টাকা দেওয়া হবে। জানা গিয়েছে, ২০ জুন হুগলির তারকেশ্বর থেকে ৯ কোটিরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবেন মোদি।
6
10
গতবার দেশের ৯ কোটি ৪৬ লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। রাজ্যের ৪৪ লক্ষ ৭২ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে জমা হয়েছিল। এবারও তাঁরা কিস্তির অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
7
10
আপনার পিএম-কিষাণ অ্যাকাউন্টে ২০ জুনের কিস্তির টাকা আসবে কি না তা জানতে চান, তাহলে আগে pmkisan.gov.in পোর্টালে নিজের স্ট্যাটাস চেক করে নিন।
8
10
প্রথমে পোর্টালের ‘Know Your Status’ অপশনে ক্লিক করুন। এরপর নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে OTP-এর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
9
10
যদি স্ট্যাটাসে ‘Withheld’, ‘Under Verification’ বা ‘Eligibility Under Review’ লেখা দেখা যায়, তাহলে দ্রুত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি দপ্তর বা কৃষি অফিসে যোগাযোগ করুন।
10
10
সেখানে আপনার তথ্য যাচাই করতে হবে। অন্যথায় ২০ জুন ২৩তম কিস্তির টাকা অ্যাকাউন্টে জমা নাও হতে পারে।