রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) পরীক্ষামূলকভাবে পলিমার (প্লাস্টিক) ১০ ও ২০ টাকার নোট চালু করার প্রস্তুতি নিচ্ছে। এর ফলে ভারতের মুদ্রাব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসতে চলেছে।
2
11
কেন্দ্র আরবিআই-এর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ১০ ও ২০ টাকার ১০০ কোটি করে পলিমার নোট ইস্যু করে পরীক্ষা চালানো হবে। যার মোট মূল্য ৩,০০০ কোটি টাকা।
3
11
তবে, সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাজারে চালু থাকা কাগজের নোটগুলি কি তখনও বৈধ থাকবে? নাকি সব তুলে নেওয়া হবে বাজার থেকে।
4
11
পলিমার নোট প্রচলিত মুদ্রায় ব্যবহৃত তুলা-ভিত্তিক কাগজের পরিবর্তে একটি পাতলা, নমনীয় প্লাস্টিকের স্তর দিয়ে তৈরি করা হয়।
5
11
১৯৮৮ সালে অস্ট্রেলিয়ায় এগুলি প্রথম চালু করা হয়। বর্তমানে কানাডা, আমেরিকা, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর-সহ ৪০টিরও বেশি দেশে ব্যবহৃত হয়।
6
11
পুরনো কাগজের নোট কি বন্ধ হয়ে যাবে? অর্থ মন্ত্রক, স্পষ্ট করে জানিয়েছে যে, প্রচলিত কাগজের মুদ্রা প্রত্যাহার বা বাতিলের কোনও পরিকল্পনা নেই। নতুন পলিমার নোটগুলি বর্তমান কাগজের ১০ ও ২০ টাকার নোটের পাশাপাশি চালু করা হবে।
7
11
এর অর্থ, বর্তমান বাজারে চালু থাকা সমস্ত ১০ ও ২০ টাকার কাগজের নোট বৈধ মুদ্রা হিসেবে প্রচলিত থাকবে এবং দৈনন্দিন লেনদেনের জন্য ব্যবহার করা যাবে।
8
11
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় কি প্রভাব পড়বে? কেন্দ্র জানিয়েছে, ডিজিটাল পেমেন্টের উপর এর কোনও প্রভাব মূল্যায়ন করার সময় এখনও আসেনি, কারণ পলিমার নোটের উদ্যোগ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
9
11
আরবিআই ১০ ও ২০ টাকার নোট বেছে নিয়েছে কারণ দৈনন্দিন লেনদেনে এই নোটগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। খুচরো বাজার, গণপরিবহন, ছোট ব্যবসা এবং গ্রামীণ এলাকায় এর ব্যাপক প্রচলন রয়েছে।
10
11
পরীক্ষামূলক প্রয়োগের পরে ফলাফল বিশ্লেষণের পরেই আরবিআই সিদ্ধান্ত নেবে যে পলিমার নোট নিয়মিতভাবে চালু করা হবে কিনা, অথবা অন্যান্য মূল্যমানের নোটের ক্ষেত্রেও এর প্রচলন বাড়ানো হবে কিনা।
11
11
দেশব্যাপী এটি চালুর জন্য কোনও নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি। নোট ছাপার কাজ শুরুর পরে নির্দিষ্ট দিনক্ষণের ব্যাপারে জানাতে পারে আরবিআই।