হস্তরেখা শাস্ত্র অনুযায়ী, হাতের রেখা দেখে সেই ব্যক্তির স্বভাব বা তাঁর ভাগ্য কেমন সেই বিষয়ে ধারণা পাওয়া যায়। মনে করা হয় কোনও ব্যক্তির হাতে যদি নিম্নলিখিত এই ৫ টির মধ্যে কোনও একটি বিশেষ রেখা থাকে তাহলে তিনি ভাগ্যবান। অগাধ ধনসম্পদের অধিকারী হন। ছবি: সংগৃহীত
2
6
হস্তরেখা শাস্ত্র অনুযায়ী, কারও হাতে যদি ভাগ্য, মস্তিষ্ক এ এবং স্বাস্থ্য রেখা এক জায়গায় মিলিত হয়ে একটি ত্রিকোণ তৈরি করে তাহলে জানবেন এটি অত্যন্ত শুভ একটি চিহ্ন। এটাকে জ্যোতিষ শাস্ত্রে ধন কুঠুরি বলা হয়ে থাকে। যদি এই ত্রিকোণ তিন দিক থেকে বন্ধ থাকে, কোথাও কোনও ফাঁক না থাকে তাহলে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান এবং ধনবান হন। ছবি: সংগৃহীত
3
6
কারও হাতে যদি পদ্মফুলের মতো চিহ্ন হয় তাহলে সেটিকেও অত্যন্ত শুভ চিহ্ন বলে মনে করা হয়। যাঁদের হাতে এই চিহ্ন থাকে তাঁরা অগাধ সম্পত্তির মালিক হয়। ছবি: সংগৃহীত
4
6
কারও হাতে যদি সূর্য রেখা অত্যন্ত স্পষ্ট ভাবে দেখা যায়, তাতে কোনও ফাঁক না থাকে, বা অন্য রেখা সেটাকে না কাটে তাহলে সেই ব্যক্তির সাফল্য কেউ আটকাতে পারে না। কেরিয়ারে তরতরিয়ে উন্নতি করে। ছবি: সংগৃহীত
5
6
যাঁদের ভাগ্য রেখা স্পষ্ট এবং অন্য রেখা সেটাকে না কেটে থাকে তাঁরা সৌভাগ্যের অধিকারী হন। ভাগ্যের জোরে কাঙ্ক্ষিত সমস্ত কিছু পেয়ে থাকেন। পরিশ্রমের যথার্থ ফল পান। ছবি: সংগৃহীত
6
6
তর্জনীর ঠিক নিচের অংশটিকে গুরু বা বৃহস্পতি পর্বত বলা হয় হস্তরেখা শাস্ত্রে। কারও যদি এই জায়গাটা হাতের পাতার বাকি অংশের তুলনায় বেশি ফোলা হয় তাহলে তিনি বিত্তশালী হন। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নজরে পড়ার মতো। ছবি: সংগৃহীত