ঠান্ডা পড়তে না পড়তেই গলা খুসখুস করছে? মুহূর্তে আরাম পান এই ঘরে বানানো কাড়ায়
নিজস্ব সংবাদদাতা
২৫ অক্টোবর ২০২৬ ১৭ : ৩৪
শেয়ার করুন
1
5
হেমন্ত প্রায় এসেই গেল। বাতাসে একটা শিরশিরানি ভাব। ওয়েদার বদলাচ্ছে যে তার স্পষ্ট আভাস মিলছে। আর এই সময়ই হালকা কুয়াশা বা ধোঁয়াশা, হঠাৎ করে ঋতু পরিবর্তনের কারণে অনেকেরই গলা খুসখুস করে, ঠান্ডা লাগে। আরাম পেতে খেতে পারেন এই ঘরে বানানো কাড়া। ছবি: সংগৃহীত
2
5
কী দিয়ে বানাবেন এই কাড়া? আদা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ এবং দারচিনি। চাইলে মধু এবং সামান্য লেবুর রস যোগ করতে পারেন। এই কাড়া নিয়মিত খেলে গলায় আরাম যেমন পাবেন, খুসখুস করাও কমবে। ছবি: সংগৃহীত
3
5
কীভাবে বানাবেন কাড়া? একটি পাত্রে দুই কাপ জল নিয়ে, থেঁতো করা আদা, লবঙ্গ, গোটা গোলমরিচ বা তার গুঁড়ো, এলাচ, দারুচিনি এবং মেথি দিয়ে দিন। সবটা ভাল করে মিনিট ৬-৭ ফোটান। ছবি: সংগৃহীত
4
5
এবার এটি নামিয়ে ছেঁকে নিন। তারপর হালকা ঠান্ডা হয়ে এলে তাতে এক চামচ মধু এবং অল্প লেবুর রস মিশিয়ে সেটাকে পান করুন। গলায় আরাম পাবেন। ছবি: সংগৃহীত
5
5
তবে মনে রাখবেন, এই ঘরে বানানো কাড়া কিন্তু ফুসফুসে জমে থাকা পলিউট্যান্ট দূর করতে পারে না। বা কোনও সংক্রমণ হলেও কমাতে পারে না। শ্বাসকষ্ট হলেও কমায় না। কেবল গলা খুসখুস করলে তার থেকে সাময়িক আরাম দেয়। ছবি: সংগৃহীত