গরমকালে ঘাম, গরমের কারণে অনেকেরই ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়। আর অয়েলি স্কিন মানেই হাজারো সমস্যা। কিন্তু গরম গিয়ে বর্ষা এলেও এই সমস্যা থেকে মুক্তি পান না অনেকেই। জেনে নিন বর্ষাতেও ত্বক তৈলাক্ত হলে মুক্তি পাবেন কোন উপায়ে। ছবি- সংগৃহীত
2
7
আগে জেনে নিন বর্ষায় ত্বক তৈলাক্ত কেন হয়? অতিরিক্ত আর্দ্রতার কারণে প্রচুর পরিমাণে সিবাম নির্গত হয়। ঘাম আর তেল ত্বকের উপরের লেয়ারে মিলেমিশে চিপচিপে লুক বানায়। রোমকূপে ধুলো, ময়লা জমে সেটা বন্ধ হয়ে যেতে পারে। ফলে ব্রণ, ইত্যাদির সমস্যা দেখা দিতেই পারে। ছবি- সংগৃহীত
3
7
বর্ষায় তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে মুলতানি মাটি মাখুন। গোলাপ জল দিয়ে মুলতানি মাটি গুলে মুখে লাগিয়ে মিনিট ১৫-২০ অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ছবি- সংগৃহীত
4
7
মুলতানি মাটিতে যদি মনে করেন ত্বক অতিরিক্ত রুক্ষ হয়ে যাচ্ছে, টান ভাব লাগছে তাহলে চন্দনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। কাঁচা দুধ দিয়ে চন্দনের গুঁড়ো মিশিয়ে সেটা মুখে লাগান। মিনিট ১৫ পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ছবি- সংগৃহীত
5
7
বেসনের প্যাকও এই ক্ষেত্রে উপকারী। ২-৩ চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ এবং দই মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ছবি- সংগৃহীত
6
7
অ্যালোভেরা জেল ত্বকের যে কোনো সমস্যার জন্য উপকারী। মুখ ধুয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে ১০-১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। ছবি- সংগৃহীত
7
7
এছাড়া বর্ষায় তৈলাক্ত ত্বকের হাত থেকে নিষ্কৃতি পেতে দিনে ২-৩ বার মুখ ধুন। প্রচুর পরিমাণে জল পান করুন। তেল আছে বা ভারী ময়েশ্চরাইজার লাগাবেন না।ছবি- সংগৃহীত