নভেম্বরের শুরুতেও ভিজবে গোটা বাংলা। একটানা ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। বঙ্গোপসাগরে আবারও গভীর নিম্নচাপ। ধেয়ে আসছে আরেকটি নতুন ঘূর্ণিঝড়। এর জেরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বাংলায়।
2
8
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ, রবিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইতিমধ্যেই।
3
8
ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২ নভেম্বর সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের নিকটবর্তী উপকূল অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। এর জেরে বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
8
হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
5
8
রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনও পর্যন্ত কোনও সতর্কতা জারি হয়নি।
6
8
অন্যদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আপাতত কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।
7
8
রবিবার, সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সতর্কতা জারি হয়নি।
8
8
আগামী বুধবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।