মাসের শুরুতেই গ্যাসের দামে আবারও বড়সড় ধাক্কা। টানা তিন মাস ধরে ঊর্ধ্বমুখী গ্যাস সিলিন্ডারের দাম। নভেম্বরের শুরুতেই দেশজুড়ে একধাক্কায় আবারও বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম।
2
7
চলতি বছরে শুধুমাত্র জুলাই ও আগস্টে গ্যাস সিলিন্ডারের দাম নিম্নমুখী ছিল। পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে অপরিশোধিত তেলের দাম বাড়তেই, ভারতেও হুড়মুড়িয়ে বাড়ছে গ্যাসের দাম।
3
7
পয়লা নভেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ থেকে ১৭ টাকা পর্যন্ত বেড়েছে ভিন্ন ভিন্ন শহরে। যদিও রান্নার গ্যাসের দাম নভেম্বর মাসেও অপরিবর্তিত রয়েছে।
4
7
আগের মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৯৫৪। নভেম্বর থেকে ১৭ টাকা দাম বেড়ে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ২৯৭১ টাকা। কলকাতায় সবচেয়ে বেশি বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম।
5
7
অক্টোবরে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৮১০ টাকা। পয়লা নভেম্বর থেকে সেটা বেড়ে ২,৮২০ টাকায় পৌঁছে গিয়েছে। চেন্নাইয়ে ১১.৫০ টাকা বেড়ে আজ থেকে ১৯ কেজির একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ২,৯৯৪.৫ টাকা।
6
7
মুম্বইয়ে ১০.৫০ টাকা বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ২৭৭৫ টাকা। বেঙ্গালুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা বেড়ে হল ২৯০৮ টাকা।