টিনসেল টাউনের অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। জল্পনার কেন্দ্রে রয়েছেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়।
2
8
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে, যা দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন, অভিনেত্রী সম্ভবত অন্তঃসত্ত্বা। আর এই খবর ঘিরেই এখন সরগরম টলিউড থেকে বলিউড।
3
8
ঘটনার সূত্রপাত মৌনী রায়ের একটি সাম্প্রতিক ভিডিও থেকে। ভিডিওতে দেখা যাচ্ছে, মৌনী একটি ঢিলেঢালা আনারকলি পরেছেন। তবে নেটিজেনদের নজর কেড়েছে তাঁর হাঁটার ভঙ্গি এবং ওড়না দিয়ে পেট বারবার ঢেকে রাখার প্রবণতা।
4
8
অনেকেই মন্তব্য করেছেন যে, মৌনী তাঁর 'বেবি বাম্প' আড়াল করার চেষ্টা করছেন। কয়েকজন অনুরাগী তো আবার আগাম শুভেচ্ছাও জানাতে শুরু করেছেন অভিনেত্রীকে।
5
8
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, মৌনী খুব সাবধানে পা ফেলছেন এবং পাপারাজ্জিদের সামনে পোজ দেওয়ার সময় কিছুটা অস্বস্তিতে ছিলেন। তবে কি সত্যিই তিনি মা হতে চলেছেন?
6
8
২০২২ সালে দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নম্বিয়ারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন মৌনী। বিয়ের পর থেকেই তাঁদের রসায়ন অনুরাগীদের নজর কাড়ে। তাই বিয়ের চার বছর পার হতেই এই খুশির খবরের আশায় বসে আছেন অনুরাগীরা।
7
8
তবে এই ভাইরাল ভিডিওর নেপথ্যে থাকা আসল সত্যিটা কী? মৌনী বা সূরজ কেউই এখনও এই বিষয়ে মুখ খোলেননি।
8
8
মৌনী বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। তবে অনুরাগীদের কৌতূহল তো আর দমানো যায় না। এখন দেখার বিষয়, এই জল্পনা শেষ পর্যন্ত কোনও সুখবরে রূপ নেয় কি না, নাকি এটি স্রেফ সোশ্যাল মিডিয়ার তৈরি করা আরেকটি গুজব হয়েই থেকে যায়।