মঙ্গলের রোষে ছারখার হবে দাম্পত্য সুখ, অফিসে বাড়বে চ্যালেঞ্জ! সেপ্টেম্বর থেকে সতর্ক থাকবেন কারা?
নিজস্ব সংবাদদাতা
২৯ আগস্ট ২০২৬ ১৮ : ৩৬
শেয়ার করুন
1
11
জ্যোতিষশাস্ত্র মতে, ২ সেপ্টেম্বর মঙ্গল পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে। ২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে মঙ্গল। পূর্ণবসুর অধিপতি বৃহস্পতি। তাই এখানে মঙ্গলের তেজ, রাগ ও তাড়াহুড়োর সঙ্গে বৃহস্পতির জ্ঞান, বিস্তার ও সিদ্ধান্তের প্রবণতার সংঘাত তৈরি হতে পারে। জেনে নিন কোন কোন রাশি বিপদে পড়তে পারে। ছবি- সংগৃহীত
2
11
মিথুন: সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের। মঙ্গল মিথুনে অবস্থান করেই পূর্ণবসুতে প্রবেশ করবে। ফলে মিথুন জাতকদের ক্ষেত্রে রাগ, উত্তেজনা, তর্ক-বিতর্ক ও হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে।ছবি- সংগৃহীত
3
11
কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। কথার ভুল ব্যাখ্যা থেকে সমস্যা হতে পারে। ব্যবসায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। গাড়ি চালানো বা যাতায়াতে বাড়তি সতর্কতা প্রয়োজন। ভাই-বোন বা ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে মনোমালিন্য হতে পারে। ছবি- সংগৃহীত
4
11
ধনু: সম্পর্ক ও মানসিক চাপের দিক থেকে সতর্ক থাকতে হবে। মঙ্গল মিথুনে থাকায় ধনু রাশির সপ্তমভাব প্রভাবিত হবে। ফলে দাম্পত্য ও পার্টনারশিপে উত্তেজনা তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
5
11
জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে মতবিরোধ হবে। সম্পর্কের ক্ষেত্রে অধৈর্য আচরণ বিপদের কারণ হতে পারে। বিবাহ সংক্রান্ত সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। বিশেষ করে কথাবার্তার সময় ‘আমি ঠিক’ প্রমাণ করার চেষ্টা এড়ানো ভাল।ছবি- সংগৃহীত
6
11
মীন: কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। মঙ্গল মিথুনে থাকাকালীন মীন রাশির চতুর্থভাব প্রভাবিত করবে। ফলে বাড়ি, সম্পত্তি ও মানসিক শান্তির ক্ষেত্রে চাপ দেখা দিতে পারে।ছবি- সংগৃহীত
7
11
বাড়িতে অশান্তি হবে। সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। বাড়ি মেরামতের কারণে বা যানবাহনের পিছনে অতিরিক্ত খরচ হতে পারে। কর্মক্ষেত্রের চাপ বাড়িতে নিয়ে আসা থেকে বিরত থাকুন। বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত কাগজপত্রে তাড়াহুড়ো না করাই ভাল।ছবি- সংগৃহীত
8
11
কন্যা: কর্মজীবন ও স্বাস্থ্য নিয়ে সতর্কতা প্রয়োজন। মঙ্গল কন্যা রাশির দশমভাবকে প্রভাবিত করবে। ফলে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা ও চাপ বাড়তে পারে।ছবি- সংগৃহীত
9
11
বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। হঠাৎ কাজের চাপ বাড়বে। কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিলে বড় মাশুল গুনতে হবে। অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি আসতে পারে। ছবি- সংগৃহীত
10
11
মকর: অর্থ ও সম্পর্কের ক্ষেত্রে সাবধান হন। মঙ্গলের প্রভাবে মকর রাশির অর্থনৈতিক সিদ্ধান্তে তাড়াহুড়োর প্রবণতা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত
11
11
ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন। পরিবারের সঙ্গে অর্থ নিয়ে মতবিরোধ হতে পারে। কথার কারণে সম্পর্ক খারাপ হতে পারে। এই সময়ে বড় অঙ্কের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে দু'বার ভাবা উচিত।ছবি- সংগৃহীত