'ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে টাকার বিনিময়ে 'কম্প্রোমাইজ' করতেই হবে!' নবাগতা মানবীকে 'টোপ' দিয়েছিলেন কে?
নিজস্ব সংবাদদাতা
১৮ জুন ২০২৬ ১৩ : ৪৪
শেয়ার করুন
1
8
বলিউডের চাকচিক্যের আড়ালে যে কত অন্ধকার লুকিয়ে থাকে, তার জ্বলন্ত উদাহরণ দিলেন অভিনেত্রী মানবী গগরু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের কেরিয়ারের শুরুর দিকের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন, যা শুনলে যে কোনও নবাগতর গা শিউরে উঠবে।
2
8
মানবী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে তখন তিনি একেবারেই নতুন। সেই সময় তিনি একটি কাজ নিয়ে আলোচনার সময় একটি অদ্ভুত মেসেজ পান।
3
8
সেখানে প্রস্তাব দেওয়া হয়েছিল, ‘এক লক্ষ টাকা এবং কম্প্রোমাইজ’। সেই সময় মানবী এই শব্দটির প্রকৃত অর্থ বা এর পিছনে থাকা নোংরা ইঙ্গিত সম্পর্কে একেবারেই অজ্ঞাত ছিলেন। তিনি ভেবেছিলেন, হয়তো এটি কোনও আর্থিক চুক্তির অংশ বা জিএসটির (GST) মতো কোনও ট্যাক্স সংক্রান্ত বিষয়।
4
8
এই প্রসঙ্গে মানবী বলেন, “আমি এতটাই নিস্পাপ ছিলাম যে আমি বুঝতে পারিনি তারা কী বোঝাচ্ছে। এমনকী একজন পরিচিত কাস্টিং ডিরেক্টরকে আমি মেসেজটি দেখিয়েছিলাম। তখন তিনি আমাকে পরামর্শ দেন দ্রুত মেসেজটি ডিলিট করতে এবং ওই ব্যক্তিকে ব্লক করে দিতে।”
5
8
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, অপরাধীরা এখন আর গোপনে নয়, বরং লিখিতভাবেই এই ধরনের কুপ্রস্তাব দিতে দ্বিধাবোধ করছে না।
6
8
বিষয়টি নিয়ে মানবী আরও বলেন, “একজন সাধারণ পরিবারের মেয়ে হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা মোটেও সহজ নয়। প্রতি পদে পদে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।”
7
8
কেবল এই ঘটনাই নয়, কেরিয়ারের শুরুতে একটি ম্যাগাজিন ফটোশুটের নামে তাঁকে বিপথে ফেলার চেষ্টাও হয়েছিল বলে জানিয়েছেন মানবী।
8
8
অভিনেত্রীর এই সাক্ষাৎকার ভাইরাল হতেই নেটিজেনদের মতে, বলিউডে 'আউটসাইডার' বা যারা নেপোটিজম (স্বজনপ্রীতি)-এর ফসল নন, তাঁদের লড়াই যে কতটা কঠিন, মানবীর এই স্বীকারোক্তি তা যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।