রাজ্যজুড়ে ক্রমশ তাপমাত্রার পারদের পতন ঘটেছে। ভোরের দিকে অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। কিন্তু শীত পড়ার মুখেই নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর।
2
8
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কালীপুজোর পরেই বদলাতে পারে আবহাওয়ার পরিস্থিতি। রবিবার, অর্থাৎ কালীপুজোর দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।
3
8
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজো নির্ঝঞ্ঝাট কাটলেও, বৃষ্টি হবে তার পরেই। রবিবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে শুষ্ক আবহাওয়া থাকবে। শীতের মুখে ফের বৃষ্টি হবে কিনা তা নিয়ে প্রশ্ন ঘুরছিলই।
4
8
হাওয়া অফিস সূত্রে খবর, ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ৯ তারিখ থেকে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় বৃষ্টির পরিমাণ বেশি?
5
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা।
6
8
জানা যাচ্ছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই বদলে যেতে পারে আবহাওয়া। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও।
7
8
উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সাতদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ পরিষ্কার থাকবে এবং আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও নামবে এবং জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
8
8
শনিবার শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। রাতের দিকে তাপমাত্রার পারদ নামবে কিছুটা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস।