ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি বিয়ের নিমন্ত্রণপত্র ঘিরে নতুন করে শুরু হয় আলোচনা। কার্ডে উল্লেখ করা তথ্য অনুযায়ী, পর্তুগালের স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) তাঁদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
2
8
ছড়িয়ে পড়া সেই নিমন্ত্রণপত্রটি পর্তুগিজ টেলিভিশন অনুষ্ঠান ‘ভি প্লাস ফামা’-তেও দেখানো হয়। সেখানে বিয়ের সময়সূচি, অনুষ্ঠানস্থলের নাম-সহ বিভিন্ন তথ্য উল্লেখ ছিল। অতিথিদের জন্য ‘অল-ব্ল্যাক’ পোশাক পরার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
3
8
তবে পরবর্তীতে রোনাল্ডোর পরিবার এবং স্প্যানিশ মিডিয়া 'হোলা' জানিয়েছে, এমন কোনও বিয়ের অনুষ্ঠান হচ্ছে না। একই সঙ্গে ওই নিমন্ত্রণপত্রে বেশ কিছু অসঙ্গতিও ধরা পড়ে। কার্ডের এক জায়গায় অনুষ্ঠানের সময় দুপুর ২টো, অন্য জায়গায় বিকেল ৫টা উল্লেখ ছিল। এছাড়া বিয়ের ভেন্যুটিও ছিল সবার জন্য উন্মুক্ত, যা বিশ্বখ্যাত তারকার ব্যক্তিগত ও গোপনীয় বিয়ের আয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
4
8
ভুয়ো এই নিমন্ত্রণপত্র ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হয় সম্ভাব্য অতিথি তালিকা নিয়ে। ফুটবল বিশ্বের অনেক বড় তারকার পাশাপাশি বিনোদন জগতের তারকাদের নামও ছিল। তবে তালিকায় ছিল না লিওনেল মেসির নাম—যা নিয়েও তৈরি হয় নানা আলোচনা। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া গিয়েছে, ছড়িয়ে পড়া কার্ডটি আসল নয়।
5
8
নিমন্ত্রিতের তালিকায় ছিল রিও ফার্দিনান্দ, ভিন ডিজেল,পিয়ার্স মর্গ্যান, আল নাসেরের সতীর্থরা, রডরিগো, রিহানা, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে, জেনিফার লোপেজ, খাবিব নুরমাগোমেদভ, আই শো স্পিড, ড্রেক, ট্র্যাবিস স্কট ও আরও অন্যান্য়।
6
8
রোনাল্ডো ও জর্জিনার সম্পর্ক প্রায় ন' বছরের। তাঁদের রয়েছে দু'টি সন্তান। গত বছরের আগস্টে ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা ৩২ বছর বয়সী জর্জিনাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
7
8
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে চলেছেন নিজের জন্ম ও বেড়ে ওঠার দ্বীপ মাদেইরায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পর্তুগালের ফুনশালের একটি ঐতিহাসিক ক্যাথিড্রালে আগামী শনিবার তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে।
জানা গিয়েছে, ওই ক্যাথিড্রালে বড় একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বুকিং করা হয়েছে। মাদেইরার রাজধানী ফুনশালে সাধারণত বিয়ের অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩টে থেকে। সেই সময়েই রোনাল্ডো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা।
8
8
৪১ বছর বয়সী পর্তুগিজ ফুটবল তারকা রোনাল্ডো, যিনি ফুনশালেই জন্মেছেন ও বড় হয়েছেন, বিয়ের পরের অনুষ্ঠানের জন্য কাছেই পাঁচতারা স্যাভয় প্যালাসে হোটেলও বুক করেছেন বলে জানা যাচ্ছে।