মঙ্গলবার দুপুরে তুমুল ঝড়বৃষ্টির পর একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। এদিন রাইটার্সের সামনেও গাড়ির ওপর গাছ উপড়ে পড়ে।
4
9
প্রেস ক্লাবের সামনে দু'টো গাছ, লোক ভবনের উল্টো দিকে ঝড়বৃষ্টির জেরে আউটরাম রোডের উপরে গাছ পড়েছে। যদিও কেউ আহত হননি।
5
9
ডালহৌসি, ধর্মতলা, হাইকোর্ট চত্বর-সহ কলকাতার একাধিক জায়গায় ঝড়বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতি হয়েছে। হাইকোর্ট চত্বরে একাধিক গাছ পড়ে আইনজীবীদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
6
9
ক্ষতিগ্রস্ত হয়েছে পরপর ৬টি গাড়ি। তবে যে সময় এই ঘটনা ঘটেছে গাড়িতে সে সময় কেউ ছিলেন না। তাই বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন, এমনটাই জানালেন হাইকোর্টের আইনজীবীরা।
7
9
কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মিলন মুখোপাধ্যায় এবং আইনজীবী উৎপল ঘোষের গাড়ির উপরেই গাছটি পড়ে যায়। পার্ক স্টিটের বিভিন্ন জায়গায় গাছ পড়ে রাস্তা আটকে গিয়েছে।
8
9
যানবাহনের চলাচলের পক্ষে বিপজ্জনক হয়ে পড়েছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি। বিভিন্ন জায়গায় ছিটকে পড়েছে অস্থায়ী ডিভাইডার কোণ। রাস্তায় ছড়িয়ে রয়েছে সেগুলি। ফলে সেখানে গাড়ি চালানোর পক্ষে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে।
9
9
ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনকে খবর পাঠানো হয়েছে। গাছ সরানোর কাজ শুরু হয়েছে। যান চলাচল কিছুক্ষণেই স্বাভাবিক হবে।