সামনেই গরমের ছুটি। হাওয়া বদলের হিড়িক শুরু। কাছেপিঠে নয়, দূরপাল্লার ট্রেনে চেপেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন অনেকে। কিন্তু বাধ সাধে ট্রেনের টিকিট।
2
11
অনেক সময় ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও, ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া যায় না। এমনকী তৎকালে টিকিট কাটার পরেও কনফার্ম টিকিট পাওয়া যায় না। শেষমুহূর্তে ভেস্তে যায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা।
3
11
অনেকেই জানেন না, ট্রেনের কনফার্ম টিকিট পাওয়ার নিয়ম। আইআরসিটিসি-র নিয়ম অনুযায়ী, এই প্রকল্পের আওতায় যাত্রীরা ভ্রমণের কয়েক ঘণ্টা আগে কনফার্ম টিকিট পেতে পারেন।
4
11
আইআরসিটিসি সূত্রে জানা গেছে, ভারতীয় রেলের 'বিকল্প' স্কিমের আওতায় দূরপাল্লার ট্রেনের কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
5
11
কোনও ট্রেনে টিকিট যদি ওয়েটিং লিস্টে থাকে, তাহলে একই রুটে থাকা অন্য ট্রেনে কনফার্ম টিকিট পেতে পারেন 'বিকল্প' স্কিমের অধীনে।
6
11
আইআরসিটিসি জানিয়েছে, 'বিকল্প' স্কিমের অধীনে অতিরিক্ত কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। একই রুটে বিকল্প ট্রেনে সিট থাকলে, সেই ট্রেনে কনফার্ম টিকিটে ভ্রমণ করতে পারবেন।
7
11
তবে ওয়েটিং লিস্ট বেরোনোর পরেই 'বিকল্প' স্কিমের সুবিধা নেওয়া যাবে। তার আগে নয়। সেক্ষেত্রে আগের ট্রেনের টিকিট বাতিল করলে, অতিরিক্ত চার্জ কেটে নেবে ভারতীয় রেল।
8
11
'বিকল্প' স্কিমের সর্বাধিক সাতটি ট্রেনের অপশন থেকে বেছে নিতে পারবেন। সেটি অ্যাপের দেখা যাবে।
9
11
কীভাবে 'বিকল্প' স্কিমে ট্রেনের টিকিট বুকিং করবেন? আইআরসিটিসি-র ওয়েবসাইট বা রেল কানেক্ট অ্যাপ থেকে ভ্রমণের যাবতীয় তথ্য পূরণ করুন।
10
11
এখানেই একটি 'বিকল্প' অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনি ওই রুটের আরও সাতটি ট্রেনের অপশন পাবেন।
11
11
যদি কেউ টিকিট বুকিংয়ের সময় এই অপশন বাছাই না করেন, তাহলে পরেও বুকড টিকিট হিস্ট্রি থেকে এই অপশন বেছে নিতে পারেন।