বিশ্বের অন্যতম বড় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতে। বিশ্ব জুড়ে প্রথম পাঁচটি বড় রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে ভারতীয় রেল একটি।
2
9
নূন্যতম খরচে নিত্যদিন রেলপথেই লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে কয়েক হাজার রেল স্টেশন।
3
9
ট্রেনের মাইলেজের কথা আগে শুনেছেন? মাইলেজ কী? এর অর্থ, কোনও যানবাহন এক লিটার জ্বালানি দিয়ে কতটা পথ যেতে পারে, তার নির্দেশ করে।
4
9
সাধারণত, গাড়ি বা বাইকের মাইলেজ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা রয়েছে। কিন্তু ট্রেনের মাইলেজ সম্পর্কে অনেকেই অবগত নন।
5
9
গাড়ি, বাইকের মতো ট্রেনের মাইলেজ অনেক কিছুর ওপর নির্ভর করে। এক্ষেত্রে যাত্রীবাহী ট্রেনের ধরনের ওপর নির্ভর করে ট্রেনের মাইলেজ।
6
9
সুপারফাস্ট, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও হাইস্পিড ট্রেনের ধরনের ওপর নির্ভর করে এই মাইলেজ। ট্রেনের কামরার সংখ্যার ওপরেও নির্ভর করে মাইলেজ। ট্রেনের বগির সংখ্যা যদি কম হয়, সেক্ষেত্রে মেশিন কম লোড নিতে পারে।
7
9
তথ্য অনুযায়ী, ২৪ থেকে ২৫ কোচ বিশিষ্ট একটি ট্রেনের ইঞ্জিন প্রতি এক কিলোমিটারে ৬ লিটার ডিজেল ব্যবহার করে। অন্যদিকে সুপারফাস্ট ট্রেন প্যাসেঞ্জার ট্রেনের তুলনায় কম ডিজেল ব্যবহার করে।
8
9
প্যাসেঞ্জার ট্রেন গন্তব্যে পৌঁছনোর আগে প্রায় সব স্টেশনেই থামে। এক্ষেত্রে প্রতি এক কিলোমিটারে ৫ থেকে ৬ লিটার ডিজেল খরচ করে।
9
9
অন্যদিকে এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এক কিলোমিটারে ৪.৫ লিটার ডিজেল খরচ করে। এক লিটার ডিজেলে সুপারফাস্ট ট্রেন ২৩০ মিটার পর্যন্ত যেতে পারে।