বিশ্বের অন্যতম বড় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতে। বিশ্ব জুড়ে প্রথম পাঁচটি বড় রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে ভারতীয় রেল একটি।
2
9
নূন্যতম খরচে নিত্যদিন রেলপথেই লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে কয়েক হাজার রেল স্টেশন।
3
9
ভারতীয় রেলের অধীনে দেশজুড়ে সাত হাজর ৩০৮ -এর বেশি রেল স্টেশন রয়েছে। নিত্যদিন ১৩ হাজারের বেশি রেল চলাচল করে।
4
9
যার মধ্যে লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন, উভয়ই রয়েছে। জানা গেছে, শুধুমাত্র রেলপথেই ২০ মিলিয়ন মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সবচেয়ে কম খরচে যাতায়াতের অন্যতম উপায় এই রেল।
5
9
জানেন কি, বিশ্বের দীর্ঘতম রেলস্টেশন রয়েছে ভারতেই। এক হাজার ৫০৭ মিটার লম্বা এই রেলস্টেশন। দীর্ঘতম বলেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও ঠাঁই পেয়েছে এই স্টেশন।
6
9
বিশ্বের দীর্ঘতম রেলস্টেশনটি হল কর্ণাটকের হুবলি স্টেশন। স্থানীয়দের দাবি, ১৫টি ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে রয়েছে এই রেলস্টেশন।
7
9
হুবলির আগে ভারতের দীর্ঘতম রেলস্টেশন ছিল গোরখপুর স্টেশন। এক হাজার ৩৬৬ মিটার লম্বা এই রেলস্টেশন।
8
9
২০২৩ সালে হুবলি গোরখপুরকে টেক্কা দিয়ে দীর্ঘতম রেলস্টেশনের জায়গা দখল করে। এই রেলস্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
9
9
হুবলি রেলস্টেশনের আরেকটি নাম হল শ্রী সিধারুদ্ধ স্বামীজি হুবলি স্টেশন। এই স্টেশনেই রয়েছে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম।