বিকেলেই বদলে যাবে আবহাওয়া, মিলবে স্বস্তির বৃষ্টি, রইল বড় আপডেট

সুমিত চক্রবর্তী
১৯ এপ্রিল ২০২৬ ১৩ : ০৩
রবিবার বিকেলেই কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ফলে সেখান থেকেই মিলতে পারে স্বস্তি।
এমনিতে এখন রাজ্যে চলছে রোদের দাপট। দিনের বেলা তাপমাত্রা ৩৪ ডিগ্রি থাকবে। রাতের দিকে তা ২৮ ডিগ্রিতে নামবে।
হাওয়া অফিস জানিয়েছে উত্তরে এখন বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। ফলে সেখানে বৃষ্টি হবে। সেখান থাকবে স্বস্তির নিঃশ্বাস।
তবে দক্ষিণের বিভিন্ন জেলাতে এখন থাকবে রোদের দাপট। সেখান থেকে দেখতে হলে এখন পরিবেশ শুকনো থাকবে।
কলকাতায় তাপমাত্রা অনেকটা বেশি থাকার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকবে। সেখান থেকে বিকেলের দিকে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।
সদ্য বৈশাখ এসেছে। তাই পরিবেশ এখন তপ্ত থাকাটাই স্বাভাবিক। তবে পরিবেশ বদলে যেতে পারে বিকেল থেকেই। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
ভোটের বাজারে পরিবেশ এমনিতেই উত্তপ্ত রয়েছে। সেখানে কলকাতাবাসীরা যদি বিকেলের দিকে হালকা বৃষ্টি পান তাহলে রবিবারটা মন্দ হবে না।
তবে এই স্বস্তি হবে সাময়িক। সেখান থেকে দেখতে হলে সোমবার থেকে ফের একবার বাড়তে পারে তাপমাত্রা।
রবিবার এমনিতেই ছুটির দিন। সেখানে বিকেল বা সন্ধের দিকে হালকা বৃষ্টি হলে সেখানে পরিবেশ খানিকটা হলেও শান্ত হবে। পাশাপাশি কয়েক ডিগ্রি কমবে তাপমাত্রা।