কয়েক ঘন্টা পরই ধেয়ে আসছে ঝড়, রইল বড় আপডেট

সুমিত চক্রবর্তী
১৮ এপ্রিল ২০২৬ ১৭ : ১৪
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই ধেয়ে আসছে ঝড়বৃষ্টি। জানিয়ে দিল হাওয়া অফিস।
দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রির কাছে। সর্বনিম্ন ছিল ২৭ ডিগ্রি। তবে বাতাসে আপেক্ষিত আর্দ্রতা ছিল অনেকটা বেশি।
বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গরমের পরিবেশ তৈরি হয়েছে। সেখান থেকে এবার মিলতে পারে ক্ষণিকের স্বস্তি।
বিগত সপ্তাহে বাতাসে মেঘ তৈরি হয়েছিল। সেখান থেকে পরিবেশ ফের বদলাতে শুরু করে। ঝলমলে রোদের দেখা মেলে।
তবে শনিবার রাত থেকেই ফের একবার আবহাওয়া বদলে যেতে পারে বলেই জানিয়েছে হাওযা অফিস। ফলে নতুন করে তৈরি হয়েছে বৃষ্টির পরিবেশ।
রাজ্যে একটি নিম্নচাপের পরিবেশ তৈরি হয়েছে। সেখান থেকে ফের বৃষ্টির দাপট দেখা যেতে পারে।
কলকাতা সহ গোটা রাজ্যে এখন তীব্র গরমের পরিবেশ তৈরি হয়েছে। সেখানে রোদের পারদ চড়ছে। তবে সেখান থেকেই মিলতে পারে স্বস্তি।
রবিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ফলে কমতে পারে তাপমাত্রার পারদ।