বিদায়ের পথে শীত। হাড়কাঁপানো ঠান্ডার মরশুম এবার বিদায় নিতে চলেছে দেশ থেকে। ফেব্রুয়ারি থেকেই আবহাওয়ার বিরাট ভোলবদল। চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ।
2
6
দেশের অধিকাংশ রাজ্যেই ফেব্রুয়ারিতে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া থাকবে। জানুয়ারিতে শৈত্যপ্রবাহ ও কনকনে ঠান্ডার সাক্ষী থাকলেও, চলতি বছরে ফেব্রুয়ারিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা অত্যন্ত কম।
3
6
ভারতের মৌসম ভবন জানিয়েছে, দেশজুড়ে ফেব্রুয়ারি মাসে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। শৈত্যপ্রবাহ দু'-তিনদিন স্থায়ী হতে পারে কয়েকটি এলাকায়।
4
6
মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ফেব্রুয়ারি জুড়েই আকাশ আংশিক থেকে পুরোপুরি মেঘলা থাকতে পারে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।