আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করল কেন্দ্র। এই সময়ে যাতে সকলের স্বাস্থ্য সঠিক থাকে সেদিকেও জোর দেওয়া হয়েছে।
2
8
কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে আগামী কয়েকদিন দেশের বেশ কয়েকটি অংশে তীব্র তাপপ্রবাহ চলবে। এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্ক থাকতে হবে।
3
8
বলা হয়েছে বিশ্ব উষ্ণায়নের জেরে ভারতের বেশ কয়েকটি অংশে তাপপ্রবাহ চলবে। ফলে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় সেদিকে নজর রাখতে হবে।
4
8
যে রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, ওড়িশা, ঝাড়খন্ড এবং রাজস্থান। এখানে আগামী কয়েকদিন প্রায় ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।
5
8
পাশাপাশি কেরালা, তামিলনাড়ু, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশেও তাপমাত্রার অনেকটা হেরফের ঘটবে। ফলে সেখানেও জারি করা থাকছে সতর্কতা।
6
8
এই সময় সকলকে প্রচুর জল খেতে বলা হয়েছে। হাল্কা পোশাক পরতে বলা হয়েছে। রোদের বেশি পরিশ্রমের কাজ করতে বারণ করা হয়েছে।
7
8
প্রবীণদের ছায়ার নিচে থাকতে বলা হয়েছে। গায়ে হাল্কা কাপড়ের পোশাক পরতে বলা হয়েছে। বেশি গরম হলে সেখানে ঠান্ডা পানীয় রাখার কথাও বলা হয়েছে।
8
8
বিশ্ব উষ্ণায়নের জেরে পৃথিবীর গড় তাপমাত্রা অনেকটা বেড়েছে। সেখানে ভারতেও বিভিন্ন অংশেও তাপমাত্রা অনেকটা হেরফের থাকবে বলেই আগে থেকেই সতর্ক করেছে আইএমডি।