বিদেশে যাওয়ার জন্য সবথেকে জরুরি হল পাসপোর্ট। তাছাড়া, এটা অত্যন্ত জরুরি নথি ভারতীয় নাগরিক হওয়ার ক্ষেত্রে। পাসপোর্টের আবেদন করতে সাধারণত ৩০ থেকে ৪৫ দিন সময় লাগে।
2
11
কিন্তু জরুরি পরিস্থিতিতে পাসপোর্ট লাগলে? পরিকল্পনা যদি একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত হয় সেক্ষেত্রে কী করবেন? তখন তো হাতে এক মাস সময় নেই।
3
11
জরুরি পরিস্থিতিতে সাধারণ নিয়মে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলে সময়ের মধ্যে তা পাওয়া কঠিন হতে পারে। তবে চিন্তার কিছু নেই। ‘তৎকাল’ পরিস্থিতিতেও পাসপোর্ট পাওয়া যায়।
4
11
আবেদনকারীদের জন্য পাসপোর্টের ‘তৎকাল’ পরিষেবা রয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে স্বাভাবিক প্রক্রিয়ার তুলনায় অনেক দ্রুত পাসপোর্ট পাওয়ার সুযোগ রয়েছে এই ব্যবস্থায়।
5
11
‘তৎকাল’ পাসপোর্টের ক্ষেত্রে আবেদনে যদি সমস্যা না থাকে এবং ভেরিফিকেশনে কোনও জটিলতা তৈরি না হলে তৎকাল পাসপোর্ট সাধারণত ১ থেকে ৩ দিনের মধ্যে পাওয়া যায়।
6
11
তবে এক্ষেত্রে সাধারণ পাসপোর্টের তুলনায় অতিরিক্ত ফি দিতে হয়। সময় কম থাকলে তাঁদের ক্ষেত্রে তৎকাল পরিষেবা বিশেষভাবে কার্যকর হতে পারে।
7
11
কিন্তু এর আবেদন করবেন কীভাবে? তৎকাল পাসপোর্টের আবেদন করার জন্য প্রথমে পাসপোর্ট পরিষেবার সরকারি অনলাইন পোর্টালে যেতে হবে। তৈরি করতে হবে নতুন অ্যাকাউন্ট।
8
11
নতুন অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ-ইন করতে হবে। এরপর ‘Apply for Fresh Passport/Reissue of Passport’ বিভাগে প্রবেশ করে আবেদনপত্রের তথ্য পূরণ করতে হবে।
9
11
আবেদনের সময় পরিষেবার ধরন বেছে নেওয়ার জায়গায় ‘Tatkal’ নির্বাচন করতে হবে অবশ্যই। প্রয়োজনীয় নথি জমা দিয়ে অনলাইনে নির্ধারিত ফি দিতে হবে।
10
11
টাকা জমা হয়ে গেলে নিজের সুবিধামতো নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কেন্দ্রে পৌঁছতে হবে অবশ্যই।
11
11
অ্যাপয়েন্টমেন্টের তারিখে রাখতে হবে প্রয়োজনীয় সমস্ত নথি। সেখানে নথিপত্র পরীক্ষা করা হবে এবং আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলেই মিলবে তৎকাল পাসপোর্ট।