ছ'মাস হতে চলল রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু একাধিক প্রতিশ্রুতি পূরণের পরেও মেটেনি শ্রমিক অসন্তোষ।
2
6
হুগলির চাঁপদানী জিআইএস কটন মিলে শুরু হয়েছে শ্রমিক বিক্ষোভ। দীপাবলির আগে বেতন দেওয়ার দাবি না মানায় শ্রমিক অসন্তোষ দেখা গিয়েছে। যার জেরে অবরুদ্ধ রাস্তাঘাট।
3
6
জিআইএস কটন মিলে প্রতি মাসে সাধারণত ৭ থেকে ১০ তারিখের মধ্যে বেতন হয়। আগামী কাল দীপাবলি। সামনেি ছট পুজো। তাই শ্রমিকরা ৬ তারিখের মধ্যে বেতন দাবি করে।কয়েকদিন আগে তা নিয়ে অসন্তোষ দেখা দিলে চাঁপদানীর বিধায়ক দিলীপ সিং আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।
4
6
শ্রমিকরা কাজে এসে জানতে পারে আজও বেতন হবে না। এরপরই মিলের সামনে জিটি রোড অবরোধ করে বসে পড়েন। বিক্ষোভ চলতে থাকে।
5
6
চাঁপদানী ফাঁড়ির পুলিশ গিয়ে অবরোধ সরানোর চেষ্টা করে। প্রায় ঘন্টা খানেক অবরোধ চলার পর বিধায়ক এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিতে বলেন।
6
6
মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে উদ্যোগী হন চাঁপদানীর বিধায়ক।শ্রমিকদের অভিযোগ,নতুন একজন ম্যানেজমেন্টের লোক এসেছে যাঁর ব্যবহার খারাপ। বেশি কাজ করলেও পয়সা কম পায় শ্রমিকরা। আর তাতেই বিক্ষুব্ধ শ্রমিকেরা। কার্যত বাধ্য হয়েই তাঁরা আজ পথে নেমেছেন।