শনির বরে সাফল্যের শিখরে পৌঁছবে এই ৪ রাশি! ফুলেফেঁপে উঠবে ব্যবসা, চাকরিতে পদোন্নতি নিশ্চিত
নিজস্ব সংবাদদাতা
৭ নভেম্বর ২০২৬ ১৭ : ০০
শেয়ার করুন
1
9
বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে। ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত এই রাশিতেই শনির অবস্থান থাকার কথা। অর্থাৎ, আগামী প্রায় ২০৭ দিন শনির এই অবস্থানের প্রভাব থাকবে। এর ফলে ব্যাপক লাভবান হবেন ৪ রাশির জাতকেরা। কারা তাঁরা? ছবি- সংগৃহীত
2
9
মিথুন রাশি: এই জাতকদের জন্য আগামী ২০৭ দিন অত্যন্ত ইতিবাচক হতে পারে। দীর্ঘদিন ধরে চলা আর্থিক সমস্যার সমাধানের পথ খুলতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
3
9
চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারবেন এবং পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন। পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়েও লাভের সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
4
9
তুলা রাশি: এই জাতকদের জীবনে এই সময় সুখ-শান্তি ফিরে আসতে পারে। পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে চলা অশান্তি ও মতবিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবেন। ছবি- সংগৃহীত
5
9
ব্যক্তিগত সম্পর্ক আরও মজবুত হতে পারে। কর্মক্ষেত্রেও পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রেও স্বস্তি পাওয়ার ইঙ্গিত রয়েছে।ছবি- সংগৃহীত
6
9
মকর রাশি: এঁদের জন্য আগামী ২০৭ দিন ব্যবসা ও কর্মজীবনের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে নতুন কোনও ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
7
9
পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। নতুন চুক্তি বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় মজবুত হতে পারে।ছবি- সংগৃহীত
8
9
কন্যা রাশি: এই রাশির জাতকদের জন্য শনির এই সময় বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি ফের গতি পেতে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন এবং নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও নিজের দক্ষতার মাধ্যমে প্রশংসা অর্জন করতে পারবেন। ছবি- সংগৃহীত
9
9
আর্থিক পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে। পুরনো কোনও পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সময় হতে পারে এটি।ছবি- সংগৃহীত