মিষ্টি ছাড়া একেবারে ফিকে হয়ে যায় উৎসবের আনন্দ। দীপাবলি উপলক্ষ্যে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য হোক কিংবা অতিথি আপ্যায়নের জন্য কমবেশি সকলেই এই সময় বাড়িতে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে থাকেন। তবে একঘেয়ে লাড্ডু কিংবা সন্দেশ নয় এ বছর দীপাবলিতে সবাইকে চমকে দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'ফুলঝুরি' মিষ্টি বানিয়ে। জেনে নিন কীভাবে বাড়িতেই বানাবেন এই মিষ্টি।
2
8
প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে এই 'ফুলঝুরি' মিষ্টি বানাতে লাগবে ৪০০ গ্রাম খোয়া ক্ষীর, আধা কাপ গুঁড়ো চিনি, অল্প পরিমাণ এলাচ গুঁড়ো, ড্রাই ফ্রুটস গুঁড়ো (পেস্তা,কাজুবাদাম), চিনির সিরাপের জন্য ১ কাপ চিনি এবং ১/২ কাপ জল। চকোলেট সিরাপ বানানোর জন্য চকোলেট।
3
8
কীভাবে তৈরি করবেন? প্রথমে কড়াইতে খোয়া ক্ষীর নিয়ে নিন। এবার এর মধ্যে থাকা কাঁচা ভাব দূর করতে মাঝারি আঁচে ৩-৪ মিনিটের জন্য রান্না করে নিন। এবার খোয়া ক্ষীরটি একটি প্লেটে ঢেলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিন।
4
8
এবার একটি প্যানে এক কাপ চিনি এবং আধা কাপ জল দিয়ে ফুটিয়ে একতারের মতো ঘন চিনির সিরাপ তৈরি করে নিন। এছাড়া ডবল বয়লার পদ্ধতিতে কিছুটা চকোলেট গলিয়ে চকোলেটের সিরাপ তৈরি করে নিন।
5
8
অন্যদিকে খোয়া ক্ষীর ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো চিনি, এলাচ গুঁড়ো এবং ড্রাই ফ্রুটসের গুঁড়ো মিশিয়ে নিন। এবার হাতের তালুর সাহায্যে ভাল করে মেখে একটি মসৃণ মণ্ড বানিয়ে নিন।
6
8
ওই মণ্ড থেকেই ছোট ছোট লেচি কেটে নিন এবং একটি পাতলা কাঠিতে আতশবাজির আকারে মুড়ে নিন। এবার এটি চিনির সিরাপের মধ্যে ১ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তারপর এগুলির উপর কিছুটা চিনির দানা ছড়িয়ে দিন। তারপর এগুলিকে চকোলেটের সিরাপের মধ্যে ডুবিয়ে কোট করে নিন।
7
8
অবশেষে মিষ্টিটিকে আসল আতশবাজির মতো দেখাতে রুপালি ফুড কালার লাগিয়ে নিন। এছাড়াও চাইলে উপর থেকে এডিবল অর্থাৎ যা খাওয়া যাবে এমন কিছু রুপালি স্পার্কেল দিয়ে নিতে পারেন। ব্যস, তাহলে বাড়িতেই তৈরি হয়ে গেল একেবারে নরম তুলতুলে সেই ভাইরাল 'ফুলঝুরি' মিষ্টি। দীপাবলিতে, বাচ্চা থেকে বড় সকলেই এই মিষ্টি দারুণ পছন্দ করবেন।
8
8
বিকল্প পদ্ধতি তবে বাজারে এখন খোয়া ক্ষীরের দাম বড্ড বেশি। তাই খরচ কমাতে অনেকেই চকোলেট বিস্কুট দিয়ে একই পদ্ধতিতে এই মিষ্টি বানিয়ে থাকেন। সে ক্ষেত্রে খোয়া ক্ষীরের পরিবর্তে চকোলেট বিস্কুটের গুঁড়ো এবং কনডেন্সড মিল্ক ব্যবহার করা হয়। তারপর একই পদ্ধতিতে চিনির সিরাপ, চকোলেটের কোটিং এবং শেষ পর্যন্ত রুপালি ফুড কালার দিয়ে এটি 'ফুলঝুরি'র আকারে তৈরি করে নেওয়া হয়।