দীক্ষা ভুঁইয়া: ডিজিটাল পদ্ধতিতে পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে রাজ্যজুড়ে শুরু হয়েছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেন ৫.০। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে প্রথম ছ’দিনেই ৯৬ হাজার ৩৬৩টি ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি হয়েছে। শনিবার, ৭ নভেম্বর রাজ্য সরকারের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
2
9
নভেম্বর মাসজুড়েই রাজ্যের বিভিন্ন পেনশন প্রদানকারী ট্রেজারি অফিস এবং ব্যাঙ্কের শাখায় বিশেষ শিবির চালানো হচ্ছে। নভেম্বরের সমস্ত কর্মদিবসে এই শিবিরগুলি খোলা থাকবে।
3
9
পেনশনভোগীরা সরাসরি শিবিরে গিয়ে অথবা বাড়িতে বসেই ডিজিটাল পদ্ধতিতে তাঁদের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন।
4
9
শিবিরগুলিতে পেনশনভোগীদের সাহায্য করার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক কর্তৃপক্ষও সহযোগিতা করছেন।
5
9
পাশাপাশি, এই কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে পেনশনভোগীদের নথিভুক্ত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রচারমূলক ব্যানারও লাগানো হয়েছে।
6
9
বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রবীণতম, অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম পেনশনভোগীদের ক্ষেত্রে। যাঁদের পক্ষে শিবিরে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সম্ভব নয়, তাঁদের জন্য ট্রেজারি অফিসের তরফে বাড়িতে গিয়ে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
7
9
এই অভিযানে রাজ্যের বিভিন্ন পেনশনভোগী কল্যাণ সমিতিও সক্রিয়ভাবে অংশ নিয়েছে। পেনশনভোগীদের মধ্যে ডিজিটাল পরিষেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রযুক্তির ব্যবহারে তাঁদের আস্থা বাড়াতে এই সংগঠনগুলি কাজ করছে।
8
9
এছাড়া, আধার সংক্রান্ত সমস্যা বা DLC জমা দেওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হলে তা দ্রুত সমাধানের জন্য UIDAI-এর কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে গ্রিভ্যান্স রিড্রেসাল সেল।
9
9
পেনশনভোগীদের সহযোগিতায় চলতি মাসের বাকি দিনগুলিতেও এই অভিযান চালানো হবে বলে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।