ইলিশ থেকে ভেটকি, রুই থেকে মাগুর—কোন মাছের কী উপকারিতা? জেনে নিন বাংলার ১২ জনপ্রিয় মাছের পুষ্টিগুণ
- 1
- 15
মাছে-ভাতে বাঙালির খাদ্যতালিকায় মাছ শুধু স্বাদের জন্য নয়, পুষ্টির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন, খনিজ এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- 2
- 15
তবে সব মাছের গুণাগুণ এক নয়। কোনও মাছ হৃদ্যন্ত্রের জন্য ভাল, কোনও মাছ রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে, আবার কোনও মাছ শিশুদের বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে বিশেষ উপকারী। জেনে নিন বাংলার ১২ জনপ্রিয় মাছের বিশেষ গুণ।
- 3
- 15
রুই মাছ: বাংলার সবচেয়ে জনপ্রিয় মাছগুলির মধ্যে অন্যতম রুই। এতে রয়েছে প্রচুর প্রোটিন, ভিটামিন বি১২ এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। নিয়মিত রুই মাছ খেলে পেশি মজবুত হয় এবং হৃদ্যন্ত্র সুস্থ থাকে।
- 4
- 15
কাতলা মাছে প্রচুর প্রোটিন থাকে, যা শরীরের পেশি গঠন, কোষ মেরামত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কাতলা মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করে৷ হৃদরোগের ঝুঁকি কমায়, স্মৃতিশক্তি উন্নত করতে সহায়ক। কাতলা মাছে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান চোখের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এতে থাকা ফসফরাস ও ক্যালসিয়াম হাড় ও দাঁত শক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছের স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
- 5
- 15
তেলাপিয়া মাছ: এতে চর্বি ও ক্যালোরির পরিমাণ বেশ কম থাকে, যা ওজন কমাতে ও নিয়ন্ত্রণে সাহায্য করে।উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি পেশী মজবুত ও গঠনে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ফসফরাস ও ক্যালসিয়াম রয়েছে, যা হাড় ও দাঁত শক্ত রাখে।তেলাপিয়াতে উপস্থিত সেলেনিয়াম একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। এটি হৃদরোগের ঝুঁকি কমাতে এবং শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।
- 6
- 15
ইলিশে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্তে খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে।ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শিশুদের মস্তিষ্কের বিকাশে এবং স্মৃতিশক্তি বাড়াতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও এটি বড়দের স্মৃতিশক্তি উন্নত করতে এবং মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। ইলিশ মাছ ভিটামিন ‘ডি’ এবং ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস। এটি শিশুদের রিকেট রোগ প্রতিরোধে সহায়তা করে এবং সামগ্রিকভাবে হাড় ও দাঁত মজবুত রাখে। ইলিশের প্রোটিনে কোলাজেন থাকে, যা ত্বককে সজীব রাখে এবং বয়সের ছাপ পড়তে বাধা দেয়। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ হওয়ায় ইলিশ মাছ রাতকানা রোগ প্রতিরোধে ও চোখের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। ইলিশে থাকা আয়োডিন থাইরয়েড গ্রন্থিকে সুস্থ রাখে এবং জিঙ্ক ও সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
- 7
- 15
প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন (A, D, B কমপ্লেক্স) ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা পেশি গঠন, রক্ত বৃদ্ধি (হিমোগ্লোবিন বাড়ায়), হাড়ের স্বাস্থ্য, দৃষ্টিশক্তি ও ত্বকের উন্নতিতে সাহায্য করে এবং এটি রোগী বা দুর্বল ব্যক্তির জন্য খুবই উপকারী।
- 8
- 15
মাগুর মাছে প্রচুর আয়রন থাকে, যা শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে এবং অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা রোধে সহায়তা করে। এর প্রোটিনগুলো অত্যন্ত সহজপাচ্য এবং এর কাঁটা নরম হওয়ায় খুব সহজেই হজম হয়। তাই বয়স্ক ব্যক্তি ও রোগীদের জন্য এটি আদর্শ খাবার। মাগুর মাছে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, যা হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। এতে থাকা উচ্চমানের প্রোটিন ও প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড শরীর গঠন ও পেশি মেরামতে দারুণ ভূমিকা পালন করে। মাগুর মাছ কম ক্যালোরিযুক্ত এবং প্রোটিনসমৃদ্ধ, স্বাস্থ্যসম্মত উপায়ে ওজন ধরে রাখতে সাহায্য করে।
- 9
- 15
কই মাছ খুব সহজে হজম হয়, যার ফলে অসুস্থ ও দুর্বল ব্যক্তিদের জন্য এটি আদর্শ খাবার। এতে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, যা হাড়ের ক্ষয়রোধ ও দাঁত মজবুত রাখতে সহায়তা করে। এর ভিটামিন ও খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কই মাছে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এবং রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে। মাছে উপস্থিত অপরিহার্য অ্যামিনো এসিড শিশুদের দৈহিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে।
- 10
- 15
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্তে খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে এবং ভালো কোলেস্টেরল (HDL) বাড়াতে সহায়তা করে। এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। এটি ওজন কমাতে দারুণ কার্যকরী। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন বি১২ মস্তিষ্কের স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। এতে প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি রয়েছে, যা হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে এবং অস্টিওপরোসিসের মতো রোগ প্রতিরোধে সহায়তা করে। ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে এবং চুল মজবুত করতে সাহায্য করে
- 11
- 15
পাবদা মাছ: এতে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।পাবদা মাছে পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, যা হাড় ও দাঁত গঠনে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে। এই মাছে চর্বির পরিমাণ কম থাকে, ফলে এটি ছোট শিশু ও বয়স্কদের জন্য একটি আদর্শ ও সহজে হজমযোগ্য খাবার। এর ভিটামিন ও খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
- 12
- 15
ভেটকি মাছ: ভেটকি মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে দারুণ কার্যকর। রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে, ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি চমৎকার খাবার। স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিভ্রংশের (Dementia) ঝুঁকি কমাতে সাহায্য করে। ভেটকিতে পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে, যা হাড় ও দাঁত মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- 13
- 15
বোয়াল মাছ: বোয়াল মাছে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। ভিটামিন বি-১২ এবং ওমেগা-৩ সমৃদ্ধ হওয়ায় ডিপ্রেশন ও স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকি কমাতে সাহায্য করে। শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং রক্তাল্পতা (অ্যানিমিয়া) প্রতিরোধে কার্যকর। বোয়াল মাছের পুষ্টি উপাদান চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। প্রোটিনের চমৎকার উৎস হওয়ায় এটি পেশি মজবুত করতে সাহায্য করে।
- 14
- 15
সিলভার কার্প মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা শরীরের পেশী গঠন ও ক্ষয় পূরণে সাহায্য করে। যারা নিয়মিত হজমের সমস্যায় ভোগেন, তারা খাদ্যতালিকায় এটি রাখতে পারেন। এতে রয়েছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যা রক্তে খারাপ কোলেস্টেরলের (LDL) মাত্রা কমাতে এবং ভালো কোলেস্টেরলের (HDL) ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
- 15
- 15












