মতিভ্রম যোগে বিপাকে ৩ রাশি! খরচ হবে টাকা, সম্পর্কে আসবে বড় ধাক্কা, ভুল সিদ্ধান্তে বিপদ বাড়বে কাদের?
নিজস্ব সংবাদদাতা
১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯ : ৫০
শেয়ার করুন
1
12
জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যুক্তি, কথা বলা ও সিদ্ধান্ত নেওয়ার কারক গ্রহ হিসেবে ধরা হয়। অন্যদিকে, চন্দ্রের সঙ্গে জড়িত মন ও আবেগ।
2
12
বুধ-চন্দ্র এই দুই গ্রহের বিশেষ সংযোগের প্রভাবেই তৈরি হতে চলেছে মতিভ্রম যোগ।
3
12
১১ সেপ্টেম্বর চাঁদ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সেখানে আগে থেকেই অবস্থানরত বুধ গ্রহের সাথে মিলিত হবে।
4
12
জ্যোতিষীদের মতে, এই যোগের প্রভাবে কিছু রাশির জাতকের মন ও বুদ্ধির মধ্যে টানাপোড়েন তৈরি হতে পারে। ফলে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় বিভ্রান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
5
12
জ্যোতিষীয় গণনা অনুযায়ী, কন্যা রাশিতে বুধ ও চন্দ্রের সংযোগের ফলে এই বিশেষ পরিস্থিতি তৈরি হবে।
6
12
বুধ নিজের রাশি কন্যায় থাকায় তার প্রভাব জোরালো হতে পারে। তবে চন্দ্রের সঙ্গে এই যোগ সব ক্ষেত্রে ইতিবাচক ফল দেবে না বলেই মনে করা হচ্ছে।
7
12
বিশেষ করে মন ও যুক্তির মধ্যে দ্বন্দ্ব তৈরি হলে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
8
12
তাহলে এই পরিস্থিতিতে কোন কোন রাশিকে থাকতে হবে সাবধান? জেনে নিন-
9
12
মিথুন: বুধের সঙ্গে চন্দ্রের এই যোগ আপনার চিন্তাভাবনায় অস্থিরতা তৈরি করতে পারে। একসঙ্গে অনেক কাজ করতে গিয়ে গুরুত্বপূর্ণ কোনও বিষয় ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মী বা অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝিও হতে পারে। তাই কথা বলার সময় সংযত থাকা দরকার।
10
12
কন্যা: নিজের রাশিতেই বুধ-চন্দ্রের সংযোগ তৈরি হওয়ায় মানসিক চাপ ও সিদ্ধান্তহীনতা বাড়তে পারে। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে ফেলতে পারেন। কাজের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বদলে পরিস্থিতি ভালভাবে বুঝে এগোনোই ভাল।
11
12
ধনু: এই সময় আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেওয়া সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে টাকা-পয়সা বা বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ তৈরি হলেও পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে হবে।
12
12
তবে জ্যোতিষশাস্ত্রের এই ধরনের পূর্বাভাস বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তাই এগুলিকে নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে না দেখে প্রচলিত জ্যোতিষীয় বিশ্বাস হিসেবেই দেখা উচিত।