রান্নার গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে নতুন করে বুকিং করতে কতদিন অপেক্ষা করতে হবে, তা নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে।
2
9
সম্প্রতি, পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে দাম এবং বুকিংয়ের সময়সীমার ক্ষেত্রে একাধিক পরিবর্তন এসেছে। তবে এবার গ্রামীণ এলাকার এলপিজি গ্রাহকদের জন্য এই নিয়মে এল বড় পরিবর্তন।
3
9
কেন্দ্রের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী, গ্রামীণ গ্রাহকদের ক্ষেত্রে পরপর দুটি এলপিজি সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান কমানো হয়েছে। সেটা কতদিন কমানো হল?
4
9
আগে একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুক করার জন্য ৪৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হত। নতুন নিয়মে সেই অপেক্ষার সময় কমে হয়েছে ২৫ দিন।
5
9
অর্থাৎ, গ্রামীণ পরিবারের রান্নার গ্যাসের প্রয়োজন মেটাতে আগের তুলনায় দ্রুত দ্বিতীয় সিলিন্ডার পাওয়ার সুযোগ তৈরি হল। এতে করে সুবিধা হবে আমজনতার।
6
9
তবে এই নিয়ম শুধু গ্রামাঞ্চলের ক্ষেত্রে। বর্তমানে শহরাঞ্চলের ক্ষেত্রে ২৫ দিনের ব্যবধানই কার্যকর রয়েছে। তা ১৫ দিন করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি।
7
9
এলপিজি সরবরাহ এবং বাজারের চাহিদার মধ্যে ভারসাম্য এর অন্যতম কারণ। চাহিদা আচমকা বেড়ে গেলে সরবরাহের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।
8
9
সেই পরিস্থিতিতে বুকিংয়ের মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়ে দেওয়া হয়। তবে এবার গ্রামাঞ্চলে বুকিংয়ের ব্যবধান কমিয়ে ২৫ দিন করে দেওয়ায় বাসিন্দারা স্বস্তি পাবেন।
9
9
গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য বুকিংয়ের ব্যবধান কমানোর ফলে নিয়মিত এলপিজি ব্যবহারে কিছুটা সুবিধা মিলবে বলেই মনে করা হচ্ছে। তবে শহরের ক্ষেত্রে সময়সীমা কবে বদলাবে, সে বিষয়ে সরকারি নির্দেশের দিকেই নজর থাকছে।