১ অক্টোবর থেকে নিষ্ক্রিয় হতে পারে রেশন কার্ড, ২১ সেপ্টেম্বরের আগে কী করতে হবে দেখে নিন
নিজস্ব সংবাদদাতা
১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯ : ২৭
শেয়ার করুন
1
9
রেশন কার্ড রয়েছে, অথচ গত কয়েক মাস ধরে রেশন দোকান থেকে কোনও খাদ্যশস্য তোলেননি? দীর্ঘদিন রেশন না তোলা উপভোক্তাদের কার্ড চিহ্নিত করে তা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
2
9
মূলত নিষ্ক্রিয়, ডুপ্লিকেট অথবা সুবিধা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়া কার্ডগুলিকে শনাক্ত করতেই এই পদক্ষেপ। ঝাড়খণ্ড-সহ কয়েকটি রাজ্যে নতুন নিয়ম কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, টানা ছয় মাস রেশন না তুললে সংশ্লিষ্ট রেশন কার্ড ১ অক্টোবর থেকে সাময়িক ভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
3
9
‘সাইলেন্ট কার্ডহোল্ডার’ কারা?যে সমস্ত রেশন কার্ডধারী গত ছয় মাস ধরে নিয়মিত বরাদ্দের খাদ্যশস্য PDS বা সরকারি রেশন দোকান থেকে সংগ্রহ করেননি, তাঁদেরই ‘সাইলেন্ট কার্ডহোল্ডার’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
4
9
২১ সেপ্টেম্বরের আগে কী করবেন?আপনার রেশন কার্ডও যদি এই ‘নিষ্ক্রিয়’ তালিকায় থাকে এবং কার্ডটি সক্রিয় রাখতে চান, তাহলে ২১ সেপ্টেম্বরের মধ্যে নিকটবর্তী PDS দোকানে গিয়ে নিজের প্রাপ্য রেশন সংগ্রহ করুন।
5
9
নির্দিষ্ট সময়ের মধ্যে রেশন তুলে নেওয়া হলে কার্ডটি সক্রিয় রাখার সুযোগ থাকতে পারে।তবে নিজের কার্ডের বর্তমান অবস্থা নিয়ে সন্দেহ থাকলে সরাসরি স্থানীয় রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের কাছ থেকেও তথ্য যাচাই করে নেওয়া উচিত।
6
9
১ অক্টোবরের পরেও কি সুযোগ থাকবে?রেশন কার্ড ১ অক্টোবর থেকে নিষ্ক্রিয় হয়ে গেলেও সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। যোগ্য উপভোক্তাদের জন্য পুনরায় কার্ড সক্রিয় করার সুযোগ রাখা হচ্ছে। তথ্য অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে ১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে প্রয়োজনীয় e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ করার সুযোগ থাকতে পারে।
7
9
এই সময় সংশ্লিষ্ট উপভোক্তার তথ্য যাচাই করা হবে। নথি ও পরিচয় সংক্রান্ত তথ্য সঠিক প্রমাণিত হলে এবং যাচাই প্রক্রিয়া সফল হলে নিষ্ক্রিয় রেশন কার্ড ফের সক্রিয় করার সুযোগ মিলতে পারে।
8
9
সরকারের মূল লক্ষ্য রেশন কার্ডের ডেটাবেস পরিষ্কার করা। নিষ্ক্রিয়, ডুপ্লিকেট কিংবা অযোগ্য উপভোক্তাদের শনাক্ত করে সক্রিয় তালিকা থেকে বাদ দিলে রেশন ব্যবস্থায় অনিয়ম কমানো সম্ভব হবে। একই সঙ্গে প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারগুলির কাছে যাতে সরকারি খাদ্যশস্য পৌঁছয়, সেটিও নিশ্চিত করা যাবে।
9
9
তাই গত ছয় মাস রেশন না তুলে থাকলে ২১ সেপ্টেম্বরের আগে নিজের রেশন কার্ডের স্ট্যাটাস যাচাই করে নিকটবর্তী PDS দোকান বা খাদ্য দফতরে যোগাযোগ করুন।