অর্থ থেকে কেরিয়ার, কেমন কাটবে শনিবার? জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির ভাগ্যফল
নিজস্ব সংবাদদাতা
১১ সেপ্টেম্বর ২০২৬ ২০ : ২৪
শেয়ার করুন
1
13
জ্যোতিষ গণনা অনুযায়ী, ১২ সেপ্টেম্বর শনিবার মেষ থেকে মীন, সব রাশির জাতকদের জীবনেই কোনও না কোনও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দেখে নিন আপনার রাশির ভাগ্যে কী রয়েছে।
2
13
মেষ: আর্থিক সমস্যায় কিছুটা স্বস্তি মিলতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসবে। গুরুত্বপূর্ণ কাজে পরিবারের সহযোগিতা পাবেন। বাড়িতে খুশির পরিবেশ থাকবে। তবে কাজের চাপের মাঝে বিশ্রাম নেওয়াও জরুরি।
3
13
বৃষ: চাকরি ও ব্যবসার জন্য দিনটি ভাল। নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি সাফল্যের সম্ভাবনা রয়েছে। আয়-সুবিধা বাড়তে পারে। পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটবে। তবে বিনোদনের চাপে জরুরি কাজ যেন বাদ না যায়।
4
13
মিথুন: আটকে থাকা কাজ ফের গতি পেতে পারে। বাড়ি, জমি বা নির্মাণ সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। অর্থলাভের নতুন সুযোগ আসতে পারে। পুরনো কোনও পরিচিতের সাহায্যও মিলতে পারে। নতুন পরিকল্পনায় তাড়াহুড়ো করবেন না।
5
13
কর্কট: নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। কাজের ক্ষেত্রে সুখবর আসবে। বাড়ি, জমি বা গাড়ি সংক্রান্ত সুখ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন কাউকে দ্রুত বিশ্বাস না করাই ভাল।
6
13
সিংহ: সামাজিক ও কর্মক্ষেত্রে সক্রিয়তা বাড়বে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসতে পারে। প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দেওয়ার সুযোগ থাকবে। পুরনো বন্ধুর সাহায্য মিলতে পারে। আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়।
7
13
কন্যা: অর্থলাভের নতুন সুযোগ আসবে। কর্মক্ষেত্রে আচমকা ভাল প্রস্তাব পেতে পারেন। পরিবারে শুভ অনুষ্ঠানের আলোচনা হতে পারে। পরিশ্রমের ফল পাবেন। তবে বেশি লাভের আশায় তাড়াহুড়ো করে বিনিয়োগ করবেন না।
8
13
তুলা: কাজে বাড়তি চাপ থাকবে। কিছু ক্ষেত্রে দেরি হলেও ধীরে ধীরে আর্থিক সমস্যা কমবে। গাড়ি কেনার পরিকল্পনা থাকলে সময়টি অনুকূল। ক্লান্তিকে অবহেলা না করে বিশ্রাম নিন।
9
13
বৃশ্চিক: ব্যবসা ও চাকরিতে উৎসাহ বাড়বে। নতুন পরিকল্পনা সফল হতে পারে। পদোন্নতি বা বাড়তি দায়িত্বের খবর মিলতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। তবে কর্মক্ষেত্রে অযথা বিবাদ এড়িয়ে চলুন।
10
13
ধনু: মানসিক চাপ ও হতাশা কমবে। পড়াশোনায় মন বসবে। আটকে থাকা কাজ ফের শুরু হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে লাভ দেবে। বড় সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না।
11
13
মকর: কিছুটা পরিশ্রমের পর কাঙ্ক্ষিত ফল পাবেন। অর্থলাভের সুযোগ থাকবে। চাকরি-ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনা বা সাফল্যে খুশি হবেন। কাজের চাপে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন।
12
13
কুম্ভ: দিনটি কিছুটা ওঠানামার হতে পারে। কাজ সময়মতো শেষ করতে সমস্যা হবে এবং খরচও বাড়তে পারে। হঠাৎ সমস্যা এলেও বুদ্ধি দিয়ে সামলে উঠবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।
13
13
মীন: সংসারের প্রয়োজনীয় খরচ বাড়তে পারে। পারিবারিক কোনও বিষয় নিয়ে চিন্তা থাকবে। ভুল মানুষের কথায় প্রভাবিত হয়ে সমস্যা ডেকে আনবেন না। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। শান্ত থেকে প্রয়োজনীয় কাজকে অগ্রাধিকার দিলে পরিস্থিতি সামলে নিতে পারবেন।