জ্বালাপোড়া গরম। তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। এপ্রিলের মাঝামাঝি থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। তাপপ্রবাহের চরম সতর্কতাও জারি রয়েছে।
2
10
আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী দুই সপ্তাহে ভয়ঙ্কর গরমের আশঙ্কা রয়েছে। রাজ্যে রাজ্যে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে দিনের তাপমাত্রা।
3
10
ইতিমধ্যেই একাধিক রাজ্যে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। কোথাও কোথাও ৪৪ ডিগ্রি ছুঁয়েছে দিনের তাপমাত্রা।
4
10
এই আবহে বহু রাজ্যে স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। ঝাড়খণ্ডে ইতিমধ্যেই স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওড়িশার বহু জেলায় সব স্কুল বন্ধ রয়েছে। কয়েকটি জেলায় স্কুলের সময়সীমা কমানো হয়েছে। স্কুলে গরমের ছুটি এগিয়ে এসেছে ছত্তিশগড়ে।
5
10
ভারতের মৌসম ভবন জানিয়েছে, চলতি সপ্তাহেই তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে একাধিক রাজ্যে। এই তালিকায় রয়েছে ছত্তিশগড়, ওড়িশার মতো একাধিক রাজ্যে।
6
10
চিকিৎসকরা জানিয়েছেন, তাপপ্রবাহের আবহে পড়ুয়াদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। কারণ, খুদে পড়ুয়াদের শরীর দ্রুত গরম হয়ে ওঠে।
7
10
পড়ুয়াদের ঘাম কম হয়। সেটাই বিপদের কারণ। পাশাপাশি ডিহাইড্রেশনের প্রাথমিক লক্ষণ টের পায় না পড়ুয়ারা।
8
10
একটানা তাপপ্রবাহের পরিস্থিতিতে, চড়া রোদে থাকলে গুরুতর ডিহাইড্রেশন, হিটস্ট্রোকের সম্ভাবনা বাড়ে পড়ুয়াদের। এর ফলে মাথাযন্ত্রণা, মাথা ঘুরিয়ে যাওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অতিরিক্ত ঘাম ঝরার মতো উপসর্গ দেখা যায়।
9
10
তাপপ্রবাহের পরিস্থিতিতে কীভাবে সুস্থ থাকবেন? পড়ুয়াদের জন্য চিকিৎসকদের পরামর্শ, ঘনঘন জল, ডাবের জল, ওআরএস জাতীয় পানীয় খেতে হবে।
10
10
বেলা ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত চড়া রোদে বাইরে খেলাধুলা করতেও নিষেধ করা হয়েছে। হালকা রঙের, সুতির জামাকাপড় পরা, তরমুজ, শসার মতো প্রচুর ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।