তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে দিনের তাপমাত্রা। জ্বালাপোড়া গরমের আবহে আগেভাগেই স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্কুলের সময়সীমায় পরিবর্তন করা হয়েছে।
2
7
হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ওড়িশা, রাজস্থান, বিহারে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। জারি রয়েছে সতর্কতাও।
3
7
দিল্লির সরকারি, বেসরকারি সমস্ত স্কুলে ওয়াটার বেল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কী এই ওয়াটার বেল? নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লির সমস্ত স্কুলে প্রতি ৪৫ থেকে ৬০ মিনিট অন্তর বেল বাজলেই, জল খেতে হবে পড়ুয়াদের।
4
7
পাশাপাশি সমস্ত স্কুলে পর্যাপ্ত জলের ব্যবস্থা করতে হবে। পড়ুয়াদের জল সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পড়ুয়াদের নিয়ে বাইরের কোনও কর্মসূচি বাতিল করতে হবে।
5
7
অন্যদিকে ঝাড়খণ্ডে সমস্ত স্কুলে সময়সীমায় বদল আনা হয়েছে। অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত ক্লাস সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত করা হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বেলা ১২টা পর্যন্ত ক্লাস চলবে।
6
7
ওড়িশায় কয়েকটি স্কুল বন্ধের ঘোষণা করেছে। কয়েকটি স্কুলে নির্দিষ্ট সময়েই পরীক্ষা নেওয়ার ঘোষণা করেছে। অন্যদিকে বিহারের পাটনায় পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত ক্লাস বেলা সাড়ে ১১টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
7
7
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এপ্রিলের শেষ পর্যন্ত রাজ্যে রাজ্যে তীব্র গরম ও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতাও রয়েছে একাধিক রাজ্যে।