উজ্জ্বল ত্বক পেতে দামী প্রসাধনী নয়, খেতে হবে এই ম্যাজিক মিশ্রণ, বাড়িতেই বানিয়ে নিন সহজে
নিজস্ব সংবাদদাতা
৩ মে ২০২৬ ১৮ : ০৮
শেয়ার করুন
1
8
উজ্জ্বল ত্বক সকলেরই স্বপ্ন৷ কিন্তু প্রতিদিনের ধুলো ধোঁয়া দূষণে ত্বকের ক্ষতি হয়৷ স্বাভাবিক উপায়ে ত্বকের কোলাজেন বৃদ্ধি করবেন কীভাবে? ত্বক ঝলমলে উজ্জ্বল হবে এই ম্যাজিক মিশ্রণ খেলে৷
2
8
কী কী লাগবে?
২ টেবিল চামচ আমলকী গুঁড়ো
২ টেবিল চামচ কুমড়োর বীজ
২ টেবিল চামচ তিসি বীজ
২ টেবিল চামচ কাঠবাদাম বা আমন্ড
২ টেবিল চামচ চিনাবাদাম
২ টেবিল চামচ ওটস
২ টেবিল চামচ সূর্যমুখীর বীজ
২ টেবিল চামচ বিটরুট গুঁড়ো ( কিনতে পাওয়া যায়)
১ টেবিল চামচ চিয়া বীজ
১ টেবিল চামচ মৌরি বীজ
১ টেবিল চামচ শুকনো গোলাপের পাপড়ির গুঁড়ো
১ চা চামচ মরিঙ্গা গুঁড়ো (ঐচ্ছিক)
১ চা চামচ যষ্টিমধু (মুলেঠি) গুঁড়ো (ঐচ্ছিক)
3
8
সমস্ত রকম বীজ, বাদাম এবং ওটস প্রত্যেকটা আলাদা আলাদা করে হালকা আঁচে শুকনো খোলায় ভেজে নিতে হবে৷ এই গুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এরপর শুকনো খোলায় ভেজে রাখা সমস্ত উপকরণ একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি গুঁড়ো করে নিন।
4
8
এই মিশ্রণ একটি এয়ারটাইট পাত্রে ভরে রেখে দিন৷ হালকা গরম জল অথবা দুধ কিংবা জলখাবারে যে স্মুদি খান তার সঙ্গে ১ চামচ এই মিশ্রণ মিশিয়ে নিন। সকালে খালি পেটে খেতে পারলে খুবই উপকার হয়৷
5
8
এই মিশ্রণে ভিটামিন সি থাকায় প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে।
6
8
কুমড়ো, সূর্যমুখীর বীজে জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের ক্ষতিপূরণ করে৷
7
8
ফ্ল্যাক্সসিড ও চিয়া সিডে ওমেগা-৩ রয়েছে, যা বলিরেখা কমাতে সাহায্য করে।
8
8
খেয়াল রাখবেন, এই মিশ্রণ অতিরিক্ত গ্রহণ করবেন না। প্রতিদিন ১ চা চামচই যথেষ্ট উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য৷