অক্টোবরের পর নভেম্বরেও উৎসবের আবহ দেশজুড়ে। এই আবহেও ব্যাঙ্কে একটানা ছুটি থাকবে। আগেভাগেই ছুটির তালিকা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
2
7
আগামী সপ্তাহে অর্থাৎ ২ থেকে ৮ নভেম্বর, এই সময়ের মধ্যে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহে একটানা ছুটি নেই ব্যাঙ্কে। ফলে পরিষেবা ব্যাহত হবে না।
3
7
আগামী সপ্তাহে শুধুমাত্র রবিবার, ৮ নভেম্বর দেশজুড়ে সব ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে। রবিবার সাপ্তাহিক ছুটির দিন। এছাড়া আগামী সপ্তাহে আর ব্যাঙ্কে ছুটি নেই।
4
7
নভেম্বরে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে? ১ নভেম্বর, ৮ নভেম্বর, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর হল রবিবার, ওই দিন দেশজুড়ে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর পাশাপাশি মাসের দ্বিতীয় শনিবার ৮ নভেম্বর এবং চতুর্থ শনিবার ২৮ নভেম্বরেও দেশের সব ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে।
5
7
৯ নভেম্বর, সোমবার গোবর্ধন পুজো, বিশ্বকর্মা দিবস উপলক্ষে চণ্ডীগড়, মধ্যপ্রদেশে সহ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১০ নভেম্বর, মঙ্গলবার বলি প্রতিপদ, বিক্রম সম্বত নববর্ষ, গুজরাতি নববর্ষ উপলক্ষে মহারাষ্ট্র, গুজরাট-সহ সংশ্লিষ্ট রাজ্যগুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
7
১১ নভেম্বর, বুধবার ভাইফোঁটো (ভাই দুজ), ভাতৃদ্বিতীয়া ও চিত্রগুপ্ত জয়ন্তী কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ নভেম্বর, সোমবার ছট পুজো উপলক্ষে নির্দিষ্ট কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
7
7
২৩ নভেম্বর, সোমবার মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্কে। ২৪ নভেম্বর, মঙ্গলবার গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা (নির্দিষ্ট কিছু রাজ্যে) ও অসমে লাচিত দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।