পুজোর আগেই বাংলায় আসছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান। আজ, বুধবার গৌতম আদানি। আজই কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।
2
6
আগামিকাল, বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি। এরপর নিউটাউনে আদানি গোষ্ঠীর প্রস্তাবিত হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন গৌতম আদানি।
3
6
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল প্রকল্প ঘিরে রাজ্যে আদানি গোষ্ঠীর বিনিয়োগের পরিধি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
4
6
দিনের পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের বৈঠকে বসবেন আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা। ওই বৈঠকে রাজ্যে গোষ্ঠীর বিভিন্ন বিনিয়োগ ও প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে।
5
6
পাশাপাশি রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার নিয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বৃহস্পতিবার। গৌতম আদানির কলকাতা সফর যা ঘিরে আরও তাৎপর্যপূর্ণ।
6
6
সূত্রের খবর, রাইটার্স বিল্ডিং সংস্কার সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার এবং আদানি গোষ্ঠীর মধ্যে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।