গরমের দাপটে কার্যত নেতিয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি বছরে রেকর্ড গরম পড়েছে মার্কিন মুলুকে। টানা তিন মাস দেশের বিস্তীর্ণ অংশে দেখা গেল অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া।
2
11
মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের হিসাব বলছে, জুন-আগস্টে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে গড় তাপমাত্রা ছিল প্রায় ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে।
3
11
শুধু আগস্ট মাসই আলাদা রেকর্ড গড়ে ফেলেছে গরম নিয়ে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের গড় তাপমাত্রা ছিল প্রায় ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।
4
11
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৩২ বছরের আবহাওয়ার রেকর্ডে কোনও সামারেই এমন পরিস্থিতি দেখা যায়নি মার্কিন যুক্তরাষ্ট্রে যা রীতিমত ভাবাচ্ছে আবহবিদদের।
5
11
পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে পাঁচটি উষ্ণতম গ্রীষ্মের মধ্যে চারটিই এসেছে গত পাঁচ বছরের মধ্যে। যা নিয়ে রীতিমত চিন্তায় বিশেষজ্ঞ মহল।
6
11
সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের ৫৯ শতাংশ অঞ্চলে খরা দেখা গিয়েছে। গ্রেট প্লেইনস, মিডওয়েস্ট এবং দক্ষিণের বেশ কিছু এলাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক।
7
11
টেক্সাস, ওকলাহোমার মতো রাজ্যগুলিতে বৃষ্টির ঘাটতি উল্লেখযোগ্য। স্বাভাবিকের তুলনায় ৩০ শতাংশেরও কম বৃষ্টি হয়েছে এই দুই রাজ্যে।
8
11
অন্যদিকে, ইন্ডিয়ানা, ওহায়ো সহ কয়েকটি অঞ্চলে আগস্টে স্বাভাবিকের প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার এই বৈপরীত্যও নজর কেড়েছে বিশেষজ্ঞদের।
9
11
বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ক্রমশ শক্তিশালী হচ্ছে এল নিনো পরিস্থিতি। এর প্রভাব আগামী ২০২৭ সালের শুরু পর্যন্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
10
11
ফলত, সেপ্টেম্বরেও খুব একটা স্বস্তি পাবে না মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের একাধিক এলাকায় গরম বাড়বে। কোথাও কোথাও পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
11
11
উত্তর-পশ্চিম, মধ্য-পশ্চিম এবং দক্ষিণ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে সেপ্টেম্বরে দাবানলের পূর্বাভাস জারি করা হয়েছে। ফলে, ইতিমধ্যেই সেখানকারী বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে স্থানীয় প্রশাসন।