ইদ প্রায় এসেই গেল। পবিত্র রামাদান মাসে গোটা দিন উপোস রাখছেন অনেকেই। আর এমন অবস্থায় ইদের কেনাকাটা করতে গিয়ে মাথা ঘুরে যাওয়া, শরীর খারাপ লাগা, ডিহাইড্রেশন হওয়া অস্বাভাবিক কিছুই নয়। তাহলে কী করণীয়? কী করলে শপিংয়ের মজা মাটি হবে না? ছবি-সংগৃহীত
2
7
ভরদুপুরে কেনাকাটা করতে যাওয়া থেকে বিরত থাকুন। চেষ্টা করুন বিকেল বা সন্ধ্যার সময় যেতে। অর্থাৎ ইফতারের পর যান। এতে পেটে কিছু যেমন পড়বে, তেমনই বাইরে গরম কম থাকবে। ছবি-সংগৃহীত
3
7
সেহরি এবং ইফতারের সময় যতটা পারবেন জল খান। ডাবের জল, লেবুর হল, রসাল ফল, ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খান। ছবি-সংগৃহীত
4
7
অতিরিক্ত ভাজাভুজি বা তেল মশলা দেওয়া খাবার এড়িয়ে চলুন। তেল মশলা যুক্ত খাবার বেশি খেলে গ্যাস হতে পারে, মাথা ঘুরতে পারে। ছবি-সংগৃহীত
5
7
উদ্দেশ্যহীন ভাবে কেনাকাটা করতে যাওয়ার বদলে প্ল্যান করে শপিংয়ে যান। বাড়ি থেকে বেরোনোর আগে ঠিক করে নিন কী কী কিনবেন, কোনদিকে যাবেন সবটা। ছবি-সংগৃহীত
6
7
বেশি ভারী কোনও পোশাক পরবেন না। গরমের মধ্যে চেষ্টা করুন সুতির, বা ঢিলেঢালা কোনও পোশাক পরতে। এতে আরাম পাবেন। স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন। ছবি-সংগৃহীত
7
7
যদি আচমকা শরীর খারাপ লাগে, মাথা ঘুরতে থাকে তৎক্ষণাৎ ফিরে যান। শরীরের কথা শুনুন। সুস্থ থাকুন। ছবি-সংগৃহীত