সময়ের সঙ্গে বদল আসে ফ্যাশনে। আর সেই ফ্যাশন স্টেটমেন্টে যখন ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে যায় আধুনিকতা, তখন যেন তা শুধু আর স্টাইলে সীমাবদ্ধ থাকে না। হয়ে ওঠে এক ফ্যাশন-গল্প। বসন্তের আবহে এমনই নতুন সম্ভার নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার চান্দ্রি মুখোপাধ্যায়।
2
10
সম্প্রতি গঙ্গাবক্ষে এক হোটেলে পোশাকশিল্পী চান্দ্রি মুখোপাধ্যায় তুলে ধরলেন জামদানির এক অভিনব উপস্থাপনা। পড়ন্ত বিকেলের গোধূলির স্নিগ্ধ আলোয় ধরা পড়ল বাংলার চিরন্তন বুনন। দিনের ব্যস্ততা পেরিয়ে সন্ধ্যার শান্ত আবহ যেমন মনকে ছুঁয়ে যায়, তেমনই চান্দ্রির ‘স্প্রিং কালেকশন’ চোখে আনে প্রশান্তির রং। অফ-হোয়াইট, মৃদু হলুদ, প্যাস্টেল নীল, সবুজ প্যালেটে প্রতিটি পোশাকেই অভিনবত্বের ছোঁয়া
3
10
ঐতিহ্যবাহী জামদানি শাড়িকে নতুন কাট, নতুন স্টাইলিংয়ে তুলে ধরেছেন চান্দ্রি। জামদানি নিয়ে আগে কাজ করলেও এই প্রথম শো উপস্থাপন করলেন তিনি। তাঁর সৃষ্টিতে বসন্তের হ্যান্ড পেন্টিং ও সুতির কাজ মিলে তৈরি হয়েছে রিসর্টওয়্যার।
4
10
মিনিমাল এমব্রয়ডারি, সূক্ষ্ম মোটিফ আর হালকা কাপড়-সব মিলিয়ে এক একটা পোশাক যেমন পরতে আরামদায়ক, তেমনই স্টেটমেন্ট-মেকিং।
5
10
কোথাও অফ-হোয়াইট শাড়ির বর্ডারে রঙিন জ্যামিতিক নকশা, আবার কোথাও ফিউশন গাউনে জামদানির ব্যবহার যেন প্রমাণ করেছে এই বুনন কেবল শাড়িতেই সীমাবদ্ধ নয়।
6
10
ড্রেস, জাম্পস্যুট, এমনকি ওয়েস্টার্ন সিলুয়েটেও জামদানির মিশেল ছিল নজরকাড়া। স্বচ্ছ ফ্যাব্রিকের উপর সূক্ষ্ম কাজ, লেয়ারিং আর সফট ড্রেপিং-সব মিলিয়ে তৈরি হয়েছে এক সমসাময়িক ফ্যাশন। যেখানে পরতে পরতে রয়েছে বাংলার ঐতিহ্যের ছাপ।
7
10
ফ্যাশন শো-এ শো স্টপার ছিলেন সৃজলা গুহ। মসলিন জামদানির বোনট করসেট ড্রেস, সঙ্গে খোলা চুলে অভিনেত্রী হয়ে ওঠেন মধ্যমণি। তাঁর কাছে ফ্যাশনের সংজ্ঞা ঠিক কী? সৃজলা বলেন, “ফ্যাশনে নিজেকে মানানসই করা দরকার। অর্থাৎ শুধু সমসাময়িক স্টাইলকে বেছে নেওয়াই নয়, চাই স্বাচ্ছন্দ্যও।”
8
10
পোশাক শুধু ট্রেন্ড নয়, পরিচয়ের বহিঃপ্রকাশও। আর সেই পরিচয় যখন নিজের সংস্কৃতিকে সঙ্গে নিয়ে এগোয়, তখন তা হয়ে ওঠে আরও পছন্দের। নিজের ডিজাইনের পোশাকে এবিষয়ে জোর দিয়েছেন চান্দ্রি। ক্লাসিক মোটিফের সঙ্গে যুক্ত হয়েছে বসন্তের নানা রঙের খেলা।
9
10
ড্রেস, জাম্পস্যুট, এমনকি ওয়েস্টার্ন সিলুয়েটেও জামদানির মিশেল ছিল অনবদ্য। স্বচ্ছ ফ্যাব্রিকের উপর সূক্ষ্ম কাজ, লেয়ারিং আর সফট ড্রেপিং—সব মিলিয়ে তৈরি হয়েছে এক সমসাময়িক ঘরানা।
10
10
ডিজাইনারের সৃষ্টিতে ক্লাসিক মোটিফের সঙ্গে যুক্ত হয়েছে নতুন রং, নতুন কাট এবং আধুনিক স্টাইলিং। এ যেন বার্তা দেয়, ঐতিহ্যকে আঁকড়ে ধরেও আধুনিক হওয়া যায়, বরং সেখানেই লুকিয়ে থাকে আসল স্টাইল।