লক্ষ্মীবারে লক্ষ্মীলাভের যোগ বৃষের, তবে সতর্ক থাকা প্রয়োজন মেষের! ২৭ আগস্ট কোন রাশির কেমন যাবে?
নিজস্ব সংবাদদাতা
২৬ আগস্ট ২০২৬ ২০ : ৫৪
শেয়ার করুন
1
13
২৭ আগস্ট দিনটি বৃষ, সিংহ, তুলা, ধনু ও মীন রাশির জাতকদের জন্য তুলনামূলকভাবে শুভ। অন্যদিকে মেষ, মিথুন ও বৃশ্চিক রাশির জাতকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকা ভাল। জেনে নিন সামগ্রিক ভাবে কোন রাশির কেমন যাবে আজকের দিন। ছবি- সংগৃহীত
2
13
মেষ: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। আটকে থাকা কোনও কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক মোটামুটি ভাল থাকবে, তবে হঠাৎ খরচ হতে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শরীর-স্বাস্থ্যের দিকে নজর দিন।ছবি- সংগৃহীত
3
13
বৃষ: আজ অর্থনৈতিক দিক থেকে দিনটি অনুকূল। বিনিয়োগ বা পুরনো কোনও পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরিবারের কারও পরামর্শ কাজে লাগতে পারে। প্রেমের সম্পর্কে আনন্দের মুহূর্ত আসবে।ছবি- সংগৃহীত
4
13
মিথুন: কাজের চাপ বাড়তে পারে, তাই সময়ের সঠিক ব্যবহার করা জরুরি। নতুন যোগাযোগ ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন। অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন।ছবি- সংগৃহীত
5
13
কর্কট: কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের সমর্থন পাবেন। অর্থভাগ্য ভাল থাকলেও বিলাসিতায় অতিরিক্ত খরচ করবেন না। দাম্পত্য জীবনে সুখের পরিবেশ থাকবে।ছবি- সংগৃহীত
6
13
সিংহ: আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে লাভের যোগ থাকলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হতে পারে।ছবি- সংগৃহীত
7
13
কন্যা: পরিশ্রমের ফল পাওয়ার দিন। অফিসে গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব পেতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক স্থিতিশীল থাকবে। তবে অতিরিক্ত চিন্তা করে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না।ছবি- সংগৃহীত
8
13
তুলা: কর্মক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থ উপার্জনের নতুন পথ তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন। দূরযাত্রার পরিকল্পনা হতে পারে।ছবি- সংগৃহীত
9
13
বৃশ্চিক: আজ কোনও পুরনো সমস্যা সমাধানের সুযোগ পাবেন। চাকরিতে পরিবর্তনের কথা ভাবলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। আর্থিক ক্ষেত্রে লাভের পাশাপাশি ব্যয়ের চাপও থাকতে পারে। পরিবারের কারও স্বাস্থ্যের বিষয়ে চিন্তা হতে পারে।ছবি- সংগৃহীত
10
13
ধনু: ভাগ্যের সহায়তা পাবেন। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা প্রশংসিত হতে পারে। নতুন কাজ বা ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হবে।ছবি- সংগৃহীত
11
13
মকর: আজ ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আটকে থাকা কোনও আর্থিক বিষয় মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি আসতে পারে।ছবি- সংগৃহীত
12
13
কুম্ভ: নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি ভাল। কর্মক্ষেত্রে পরিচিতি বাড়বে এবং নতুন যোগাযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকলেও কাউকে টাকা ধার দেবেন না। সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখুন।ছবি- সংগৃহীত
13
13
মীন: আজ সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ পেতে পারেন। অর্থনৈতিক দিক মোটের উপর ভাল থাকবে। পরিবারের কারও কাছ থেকে সুখবর আসতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে আবেগ বাড়বে।ছবি- সংগৃহীত