সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আরও বড় আপডেট চলে এল। করোনাকালের বকেয়া মহার্ঘ ভাতা অবশেষে কি পাওয়া যাবে? এই নিয়ে এবার সরকারের তরফে বড়সড় ঘোষণা করা হল।
2
8
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন চালু করা নিয়ে নিয়মিত বৈঠক হচ্ছে। এই বৈঠকে পে কমিশনের কাছে একগুচ্ছ দাবি জানিয়েছে বিভিন্ন কর্মী সংগঠন।
3
8
এমন এক বৈঠকেই দাবি জানানো হয়, অতিমারির আবহে বকেয়া ১৮ মাসের মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের ফিরিয়ে দেওয়া হোক।
4
8
প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত, মোট ১৮ মাসের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর বৃদ্ধি স্থগিত রেখেছিল কেন্দ্রীয় সরকার।
5
8
মোট ১৮ মাস অপরিবর্তিত ছিল ডিএ ও ডিআর। এরপর ফের ২০২১ সালের জুলাই মাস থেকে ডিএ বাড়ানো হয়। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বকেয়া ডিএ ঘিরে দাবি জানিয়ে আসছেন।
6
8
এদিকে সংসদে কেন্দ্রের সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, করোনাকালে সরকারি অর্থনৈতিক অবস্থা চাপের মুখে ছিল। যার জেরে ডিএ এবং ডিআর তিন কিস্তিতে অপরিবর্তিত ছিল। ফলে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কোনও প্রস্তাব বিবেচনাধীন হয়নি।
7
8
সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, করোনাকালের পরেও অর্থনৈতিক অবস্থায় চাপ ছিল। তাই বকেয়া ডিএ মেটানো নিয়ে চিন্তাভাবনা করা হয়নি।
8
8
সেই আবহে মহার্ঘ ভাতা স্থগিত রেখে ৩৪,৪০২.৩২ কোটি টাকা সাশ্রয় হয়েছিল। যা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও কোভিড মোকাবিলায় ব্যয় করা হয়েছিল। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণক জানিয়েছে, ওই ১৮ মাসের বকেয়া ডিএ/ডিআর কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া হবে না।