২৮ আগস্ট রাখির দিন বছরের শেষ চন্দ্রগ্রহণ! কতক্ষণ থাকবে, ভারত থেকে কি দেখা যাবে? জানুন খুঁটিনাটি
নিজস্ব সংবাদদাতা
২৭ আগস্ট ২০২৬ ১৬ : ২৩
শেয়ার করুন
1
12
২৮ আগস্ট শুক্রবার আকাশে ঘটতে চলেছে ২০২৬ সালের শেষ চন্দ্রগ্রহণ। বিশেষ তাৎপর্য হল, এই দিনই পালিত হবে রাখিবন্ধন।
2
12
একই দিনে উৎসব ও মহাজাগতিক ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। তবে ভারত থেকে কি দেখা যাবে এই চন্দ্রগ্রহণ? আসুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
3
12
জ্যোতির্বিজ্ঞানের হিসাবে এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তখনই চন্দ্রগ্রহণ হয়।
4
12
২৮ আগস্টের গ্রহণে চাঁদের একটি বড় অংশ পৃথিবীর গাঢ় ছায়ার মধ্যে ঢুকে যাবে। গ্রহণের আংশিক পর্যায়টি প্রায় ৩ ঘণ্টা ১৮ মিনিট স্থায়ী হবে।
5
12
ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের বিভিন্ন পর্যায় সকাল থেকে দুপুরের মধ্যে পড়বে। আংশিক গ্রহণ শুরু হবে প্রায় সকাল ৮টা ৪ মিনিটে এবং শেষ হবে সকাল ১১টা ২১ মিনিটে। সর্বোচ্চ পর্যায় হবে সকাল সাড়ে ৯টার কাছাকাছি।
6
12
ভারতে তখন চাঁদ দিগন্তের উপরে থাকবে না। ফলে দেশের কোথাও এই গ্রহণ খালি চোখে দেখা সম্ভব হবে না। আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে গ্রহণটি দেখা যাবে।
7
12
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চন্দ্রগ্রহণের আগে সূতককাল শুরু হয় এবং এই সময়ে কিছু নিয়ম মানার প্রচলন রয়েছে।
8
12
তবে যে গ্রহণ কোনও নির্দিষ্ট অঞ্চল থেকে দেখা যায় না, সেই অঞ্চলে সাধারণত সূতককাল প্রযোজ্য নয় বলে মনে করা হয়।
9
12
২৮ আগস্টের চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান না হওয়ায় এখানে সূতককাল মানতে হবে না। রাখিবন্ধনের উৎসবও স্বাভাবিক নিয়মে পালন করা যাবে।
10
12
জ্যোতিষীয় মতে, এই চন্দ্রগ্রহণ কুম্ভ রাশি ও শতভিষা নক্ষত্রে ঘটবে। রাহুর সঙ্গে সম্পর্কিত নক্ষত্রে গ্রহণ হওয়ায় বিভিন্ন রাশির উপর এর আলাদা প্রভাব পড়তে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়।
11
12
২৮ আগস্টের চন্দ্রগ্রহণ জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হলেও ভারতবাসী তা সরাসরি দেখতে পারবেন না।
12
12
মনে রাখবেন, গ্রহণ নিয়ে আতঙ্ক নয়, বরং এই বিরল মহাজাগতিক ঘটনাকে বিজ্ঞানসম্মত দৃষ্টিতে জানাই সবচেয়ে ভাল।