নবরাত্রির সময় অনেকেই ব্রত রাখেন। প্রায় কিছু না খেয়েই থাকেন এই সময়টা। কিন্তু গরমের এই দাবদাহের মধ্যে এনার্জাইসড থাকতে এই ৭ সুপারফুড খেতে পারেন। ছবি- সংগৃহীত
2
8
ড্রাই ফ্রুটস: আমন্ড, কাজু, আখরোট, কিশমিশ জাতীয় ড্রাই ফ্রুটস থেকে থেকেই খান। এতে পুষ্টি পাবেন, পেটও ভরবে। ড্রাই ফ্রুটসে ভুরপুর ফ্যাট, প্রোটিন, ফাইবার এবং জরুরি খনিজ উপাদান আছে। ছবি- সংগৃহীত
3
8
রাঙা আলু: রাঙা আলুতে ভরপুর ফাইবার, কার্বোহাইড্রেট রয়েছে। এতে ব্লাড সুগার লেভেল স্টেডি থাকে। হজমে সমস্যা হয় না। আর এতে থাকা ভিটামিন সি, বি৬ এনার্জি জোগায়। ছবি- সংগৃহীত
4
8
ফল এবং স্মুদি: এই সময় টাটকা ফল খান। ভিটামিন সি, এ সমৃদ্ধি ফল খান। এতে থাকা অ্যান্টিটক্সিন, প্রাকৃতিক সুগার শরীর ভাল রাখে। ডিটক্সিফাই করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফল না খেতে চাইলে সেটা দিয়ে স্মুদি বানাতে পারেন। ছবি- সংগৃহীত
5
8
নিমের চাটনি: নিমের চাটনি শুনতে অদ্ভুত লাগলেও এটা একটি আয়ুর্বেদিক পদ যাতে ভরপুর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান আছে। এটা রক্তকে পরিশোধিত করে, ত্বক ভাল রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ছবি- সংগৃহীত
6
8
দুধ এবং দই: দুধ এবং দই খান এই সময়। এতে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি ১২ আছে। পেটের জন্য ভাল। শরীরকে ঠান্ডা রাখে। ছবি- সংগৃহীত
7
8
আম্বে ডাল: এটি একটি মহারাষ্ট্রিয়ান পদ যা কাঁচা আম, ভেজানো ছোলার ডাল, নারকেল কুচি, কাঁচা লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে বানানো হয়। হালকা কিন্তু প্রোটিন, ফাইবার এবং ভিটামিন সিতে ভরপুর। রয়েছে আয়রন। এটা হজমে সাহায্য করে। শরীর ঠান্ডা রাখে। এনার্জি দেয়। ছবি- সংগৃহীত
8
8
রাজগিরা বা আমারান্থ খেতে পারেন। এই গ্লুটেন ফ্র সুপারফুডে ঠাসা প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন আছে। আছে অ্যান্টি অক্সিডেন্ট। হাড়ের জন্য ভীষণই ভাল। রক্ত চলাচল উন্নত করে। ছবি- সংগৃহীত