ডিস্লেক্সিয়ার সঙ্গে কঠিন লড়াই থেকে এখন ৩০০০ কোটির ফ্র্যাঞ্চাইজির নির্মাতা! জানেন কে এই পরিচালক?
নিজস্ব সংবাদদাতা
৯ জুলাই ২০২৬ ১৭ : ০৩
শেয়ার করুন
1
7
ছোটবেলায় পড়াশোনা করতে গিয়ে বিস্তর সমস্যায় পড়েছিলেন এই পরিচালক। ডিস্লেক্সিয়ার রোগী ছিলেন তিনি। সাধারণ আর চার পাঁচটা বাচ্চার মতো স্কুলে বসে পড়াশোনা করা বা কিছু শেখা তাঁর জন্য বেজায় কঠিন ছিল। কিন্তু তাঁর সেই রোগ মোটেই তাঁকে থামাতে পারেনি। নিজের ভাবনাকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেন তিনি আজ। তাঁর ক্রিয়েটিভিটির তারিফ করেন ৮ থেকে ৮০। ছবি- সংগৃহীত
2
7
সদ্যই এই পরিচালক ৩০০০ কোটি টাকার একটি ফ্র্যাঞ্চাইজি উপহার দিয়েছেন বলিউডকে। কার কথা হচ্ছে? আদিত্য ধর। ছবি- সংগৃহীত
3
7
অতীতে একাধিকবার আদিত্য জানিয়েছেন, তিনি ছোটবেলায় মোটেই ভাল ছিলেন না পড়াশোনায়। এমনকী তাঁর এই খ্যাতির আলোয় আসার কথাও ছিল না। তিনি পড়তে পারতেন না, শব্দ, অক্ষর কিছুই চিনতে পারতেন না। তাঁর বলিউডে আসা, খ্যাতি পাওয়া সবটাই তাঁর কাছে 'মিরাকেল' সমান। ছবি- সংগৃহীত
4
7
২০০৬ সালে আদিত্য মুম্বই আসেন। সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর 'কাবুল এক্সপ্রেস', 'হাল এ দিল', 'ড্যাডি কুল', ইত্যাদি ছবির জন্য গান লিখেছেন। কখনও সহকারী পরিচালক, কখনও সংলাপ লেখক হিসেবে কাজ করেছেন অভিষেক পাঠক, প্রিয়দর্শনের মতো পরিচালকদের সঙ্গে। ছবি- সংগৃহীত
5
7
তাঁর প্রথম পরিচালিত ছবি 'রাত বাকি', কিন্তু এটি কখনও মুক্তি পায়নি। এরপর তিনি 'উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক' পরিচালনা করেন, এবং বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় ছবিটি। জাতীয় পুরস্কার পান তিনি। ছবি- সংগৃহীত
6
7
এরপর তিনি একাধিক ছবি পরিচালনা করেছেন। সদ্যই তাঁর পরিচালিত ছবি 'ধুরন্ধর' এবং 'ধুরন্ধর ২' বক্স অফিসে ঝড় তুলেছিল। দুটো ছবি মিলিয়ে প্রায় ৩২০০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবি- সংগৃহীত
7
7
২০২১ সালে তিনি ইয়ামি গৌতমকে বিয়ে করেন। তাঁরা উড়ি ছবিতে একত্রে কাজ করেছিলেন। হিমাচল প্রদেশে ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের চার হাত এক হয়েছিল।ছবি- সংগৃহীত