পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাংলা এবার পাচ্ছে বুলেট ট্রেন। শীঘ্রই এর কাজ শুরু হয়ে যাবে।
2
15
শনিবার বঙ্গ সফরে এসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই বুলেট ট্রেনে চেপে মাত্র ৬ ঘণ্টায় দিল্লি থেকে সরাসরি শিলিগুড়ি পৌঁছানো যাবে।
3
15
শনিবার নবান্ন সভাঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠকে রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিধায়করাও উপস্থিত ছিলেন।
4
15
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী জানান, মোদি সরকারের মূল লক্ষ্য বাংলার রেল পরিকাঠামোর ভোলবদল করা। তিনি জানান, রাজ্যজুড়ে ১০২টি অমৃত ভারত স্টেশন হবে।
5
15
পরিসংখ্যান দিয়ে তিনি জানান, বর্তমানে রাজ্যে ৯টি বন্দে ভারত, ১টি বন্দে ভারত স্লিপার এবং ১৩টি অমৃত ভারত ট্রেন চলাচল করে।
6
15
তিনি মনে করিয়ে দেন, বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ট্রেনের মতো আধুনিক পরিষেবা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম চালু হয়েছিল।
7
15
রেলমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর এক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি জানান, আগামী দিনে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্পের কাজ হতে চলেছে।
8
15
তবে বুলেট ট্রেন চালুর ঘোষণা হলেও এবার প্রশ্ন হচ্ছে রাস্তায় কোন কোন স্টেশনে দাঁড়াবে এই আধুনিক ট্রেন? যেহেতু, দ্রুতগতির গাড়ি তাই খুব বেশি স্টপেজ থাকবে না।
9
15
তবে দিল্লি থেকে শিলিগুড়ি আসার পথে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন পড়ে। তাছাড়া, একাধিক রাজ্য পেরিয়ে তবে বঙ্গে ঢুকতে হবে বুলেট ট্রেনকে।
10
15
খুব তাড়াতাড়ি লাইন পাতার কাজ শুরু হয়ে যাবে। তবে ঠিক কতটা সময় লাগতে পারে তার কোনও আভাস এখনও পাওয়া যায়নি।
11
15
জানা গিয়েছে, এই হাই-স্পিড বুলেট ট্রেনটি দিল্লি থেকে রওনা হয়ে মাঝরাস্তায় উত্তরপ্রদেশ এবং বিহার হয়ে শিলিগুড়িতে পৌঁছাবে।
12
15
অত্যাধুনিক প্রযুক্তির এই ট্রেন ৬ ঘণ্টায় ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। রাস্তায় মোট ১১টি স্টেশন পড়বে বুলেট ট্রেনের।
13
15
এটি দুটি পৃথক হাই-স্পিড করিডোরকে সংযুক্ত করবে। প্রথম রুটটি হবে দিল্লি-বারাণসী হাই-স্পিড করিডোর। দ্বিতীয় অংশটি হবে বারাণসী-পাটনা-শিলিগুড়ি হাই-স্পিড করিডোর।
কেন্দ্র এবং রাজ্য সরকার এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত করার আশ্বাস দিয়েছে। দিল্লি এবং বারাণসীতে শীঘ্রই অ্যালাইনমেন্ট এবং জমি অধিগ্রহণের কাজও শুরু হবে।