রিলায়েন্স জিও-র গ্রাহকদের জন্য সুখবর। জনপ্রিয় ডিজিটাল ডিজাইন প্ল্যাটফর্ম ‘ক্যানভা’-র সঙ্গে হাত মিলিয়ে নতুন অফার আনল দেশের শীর্ষস্থানীয় এই টেলিকম সংস্থা।
2
9
এবার জিও-র নির্দিষ্ট কিছু প্ল্যানে রিচার্জ করলেই পাওয়া যাবে ক্যানভা প্রো বা ক্যানভা প্রো লাইটের বিনামূল্যে সাবস্ক্রিপশন।
3
9
এর বাজারমূল্য প্রায় ৪,০০০ টাকা। গ্রাহকেরা সম্পূর্ণ বিনা খরচে আগামী ১২ মাসের জন্য এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
4
9
ক্যানভা অ্যাপটি মূলত ডিজিটাল নকশা তৈরির কাজে ব্যবহৃত হয়। সমাজমাধ্যমের পোস্ট, পোস্টার, প্রেজেন্টেশন কিংবা স্কুলের প্রয়োজনীয় প্রজেক্ট- সবই সহজে তৈরি করা যায় এতে।
5
9
এই অফারে রয়েছে লক্ষ লক্ষ প্রিমিয়াম টেমপ্লেট, ফন্ট, ছবি, ভিডিও, ব্যাকগ্রাউন্ড সরানোর বিশেষ ফিচার এবং ৫০ থেকে ১০০ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ।
6
9
হিন্দি সহ একাধিক ভারতীয় ভাষায় ব্যবহারের সুযোগ থাকায় ছাত্রছাত্রী, সমাজমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর এবং ছোট ব্যবসায়ীদের জন্য এই অফার বিশেষ সুবিধাজনক হবে।
7
9
কী ভাবে পাবেন এই সুবিধা? জিও-র ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে মিলবে সম্পূর্ণ ক্যানভা প্রো-এর সুবিধা।
8
9
৩৪৯ টাকা বা তার বেশি টাকার প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটার প্ল্যানগুলিতে ক্যানভা প্রো লাইটের অ্যাক্সেস পাবেন গ্রাহকেরা।
9
9
অফারটি চালু করতে ফোনে ‘মাই জিও’ (MyJio) অ্যাপ ডাউনলোড করে নিজের নম্বরে লগ ইন করতে হবে। এরপর অ্যাপের হোম স্ক্রিনে থাকা ক্যানভা অফারটিতে ট্যাপ করে নির্দিষ্ট প্ল্যানে রিচার্জ করলেই সরাসরি এই পরিষেবা সক্রিয় হয়ে যাবে।